• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

এক শতাব্দী পর নামাজের জন্য খুলেছে গ্রিসের ঐতিহাসিক মসজিদ ইয়েনি এবং সুলেমানিও

মুহাম্মদ ওলিউর রাফি কূটনীতিক বিশ্লেষক ও অভিবাসন বিশেষজ্ঞ
আপডেট : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪

এক শতাব্দী পর নামাজের জন্য খুলেছে গ্রিসের ঐতিহাসিক মসজিদ ইয়েনি এবং সুলেমানিও:৯৮শতাংশ খ্রিস্টান ধর্মাবলম্বীর দেশ গ্রিস মাত্র ২শতাংশ মুসলিমদের জন্য এবারের ঈদে প্রায় এক শতাব্দী আগের বন্ধ হয়ে যাওয়া প্রাচীন রাজধানী থেসালোনিকির ঐতিহাসিক মসজিদটি পবিত্র ঈদুল ফিতরের নামাজের জন্য খুলে দিয়েছিলো।মুসলিমরা গত বুধবার পবিত্র উত্তর গ্রিসের থেসালোনিকির ইয়েনি মসজিদে ঈদের নামাজ পড়ে ঈদুল ফিতর পালন করে।২০ শতকের প্রথম দিকের স্মৃতিস্তম্ভটি প্রায় এক শতাব্দীরও বেশি সময় বন্ধ থাকার পরে নামাজের জন্য খুলে দেওয়া হয়েছিলো।গ্রিস এবং তুরস্কের মধ্যে জনসংখ্যা বিনিময়ের পর ১৯২৫ সালে ইয়েনি মসজিদটিকে একটি জাদুঘরে রূপান্তরিত করা হয়েছিলো।

সংস্কৃতি মন্ত্রণালয় এটি কয়েক ঘন্টার জন্যই শিক্ষা ও ধর্ম বিষয়ক মন্ত্রকের কাছে প্রর্থনা সেবার জন্য হস্তান্তর করেছিল।পবিত্র রমজান মাসের সমাপ্তি উপলক্ষে প্রায় ১০০ জনেরও বেশি মুসলমানকে স্বাগত জানানোর স্থানটির চারপাশে নিরাপত্তা কঠোর ছিল।

এদিকে পবিত্র ঈদুল ফিতরের দিনে রোদুস আইল্যান্ডের
আরেকটি ঐতিহাসিক মসজিদ সুলেমানিয়েও বুধবার নামাজের জন্য খুলে দেওয়া হয়েছিল।

তাছাড়া গ্রিসের রাজধানীর ভোটানিকোসে স্থাপিত একমাত্র সরকারি মসজিদে শত শত মুসলমানরা পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।পাশাপাশি মুসলমান অধ্যুষিত শহর এথেন্স ও বাংলাদেশি অধ্যুষিত ছোট্ট শহর নেয়া মানোলাদায় বাংলাদেশি সহ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটিদের দ্বারা প্রতিষ্ঠিত অসংখ্য মসজিদ রয়েছে যেগুলাতে মুসলমানেরা সারা বছর বিনা বাঁধায় নামাজ আদায় করে থাকেন।

মাত্র ২শতাংশ মুসলমানদের জন্য গ্রিক সরকারের এইসব ইতিবাচক সিদ্ধান্ত গ্রিসের বসবাসকারী মুসলমানদের ঈদের আনন্দ বহুগুণে বাড়িয়ে দিয়েছে।দিন দিন গ্রিসে মুসলমানদের অধিকার বাড়ছে এবং মুসলিম ধর্ম সম্প্রসারিত হচ্ছে।

bdnewseu/12April/ZI/Greece


আরো বিভন্ন ধরণের নিউজ