• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচের ভেন্যু বদলে যেতে পারে

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪

আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচের ভেন্যু বদলে যেতে পারে/চলতি বছরের ৯ জুন আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামার কথা আর্জেন্টিনার। নিরপেক্ষ ভেন্যু হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ম্যাচটির ভেন্যু পরিবর্তন করার কথা ভাবছে।আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন মতে, শিকাগোর সোলজার ফিল্ডে অনুষ্ঠিতব্য আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচের ভেন্যু পরিবর্তন করে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে আনতে চায় এএফএ।

ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের পর থেকেই কোপা আমেরিকার জন্য প্রস্তুত হতে শুরু করবে আর্জেন্টিনা। ল্যাটিন আমেরিকান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামার আগে শেষ ম্যাচটি নিজেদের দেশে আয়োজন করতে চায় এএফএ। তাদের উদ্দেশ্য ছিল নিজেদের মাঠ থেকেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের একটি বিদায় সংবর্ধনা দেয়ার।
তবে এএফএ’র জন্য কাজটি মোটেও সহজ হতে যাচ্ছে না। কারণ এই ম্যাচ আয়োজনের পেছনে কাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্যিক কোম্পানি। এই কোম্পানির সঙ্গে একটি চুক্তিতে সই করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। তাদের সম্মতি পেলেই কেবল ভেন্যু পরিবর্তন করতে পারবে এএফএ।

bdnewseu/12April/ZI/sports


আরো বিভন্ন ধরণের নিউজ