• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

নলছিটিতে দারিদ্র কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

বাধন রায় (বরিশাল) ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

নলছিটিতে দারিদ্র কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

কোভিড-১৯ বৈশ্বিক মহামারিতে দারিদ্র কৃষকদের সহায়তায় এসএসসিপি প্রকল্পের বিশেষ কর্মসূচির আওতায় ঝালকাঠির নলছিটিতে ‘উচ্চমূল্যে ও পুষ্টিসমৃদ্ধ বসতবাড়ির সবজি বাগান প্রদশর্নী’র উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে নলছিটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সিদ্দিকুর রহমান।
এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খোন্দকার মুজিবুর রহমান,নলছিটি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম তালুকদার, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. ফিরোজ আলম, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মাসুম হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলি। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অন্যান্যদের সাথে নিয়ে কয়েকজন কৃষককে হাতে উপকরণ তুলে দেন। উপকরণের মধ্যে রয়েছে ১২ ধরনের সবজি বীজ, সার ও ফসলে পানি দেওয়ার জন্য জাঝড়ি।
বিডিনিউজ ইউরোপ /৯ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ