• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

জার্মানিতে দুই ইউক্রেনের সৈন্য নিহত সন্দেহে রুশ নাগরিক আটক

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : শুক্রবার, ৩ মে, ২০২৪

জার্মানিতে দুই ইউক্রেনের সৈন্য আতাতিয়ার হাতে নিহত সন্দেহে রুশ নাগরিক আটক৷জার্মানির বাভারিয়া রাজ্যে শনিবার সন্ধ্যায় ইউক্রেনের দুই ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হন৷ এই ঘটনায় জড়িত সন্দেহে এক রুশ নাগরিককে আটক করা হয়েছে৷জার্মানিতে ইউক্রেনের দূতাবাস বলছে, নিহত দুজনের বয়স ২৩ ও ৩৬৷ তারা ইউক্রেনের সামরিক বাহিনীর সদস্য৷ পুনর্বাসনের জন্য তারা জার্মানিতে বাস করছিলেন৷ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখতে জার্মানিতে থাকা ইউক্রেনীয় কূটনীতিকদের পরামর্শ দিয়েছেন৷বাভারিয়া রাজ্যের মুরনাউ এলাকায় ঘটনাটি ঘটেছে৷ সেখানকার পুলিশ প্রধান রোববার জানান, ঘটনার কারণ জানার চেষ্টা চলছে৷

এদিকে বাভারিয়া রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইওয়াখিম হেয়ারমান জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত তিন ব্যক্তিকে আগে একসঙ্গে দেখা গেছে বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন৷ এছাড়া তারা সবাই অ্যালকোহলে আসক্ত ছিলেন বলেও জানা গেছে৷ ফলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যাকাণ্ডের পেছনের কারণ সম্পর্কে কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর অনুরোধ করেছেন তিনি৷

শনিবার সন্ধ্যায় একটি শপিং সেন্টারের কাছে মারাত্মকভাবে আহত দুই ব্যক্তির পড়ে থাকার খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়৷ ৩৬ বছর বয়সি ব্যক্তিটি তখনই মৃত ছিলেন বলে স্থানীয় পুলিশ বলছে৷ আর ২৩ বছর বয়সি ব্যক্তিটি পরে রাতে হাসপাতালে মারা যান৷

এরপর ৫৭ বছর বয়সি এক রুশ নাগরিককে হামলায় জড়িত থাকার সন্দেহে আটক করা হয়৷

সূত্র-ডি ডাব্লিউ,রইটার্স


আরো বিভন্ন ধরণের নিউজ