• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

দেশে করোনায় ২৪ ঘন্টায় ২৪ জনের মৃত্যু, শনাক্ত ২১৫৯

জহিরুল ইসলাম মিলন (টাঙ্গাইল) ধনবাড়ি
আপডেট : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

দেশে করোনায় ২৪ ঘন্টায় ২৪ জনের মৃত্যু, শনাক্ত ২১৫৯

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৮ জন ও নারী ৬ জন। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৯৩০ জনে।

বুধবার (৯ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৪০টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৯৭২টি নমুনা সংগ্রহ এবং ১৭ হাজার ৪২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে নমুনা পরীক্ষার মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৯ লাখ ১১ হাজার ৬৬৪টি।

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৫৯ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৮৪ হাজার ১০৪ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৭৭২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা ৪ লাখ ৫ হাজার ৯৬৬ জনে দাঁড়াল।
বিডিনিউজ ইউরোপ /৯ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ