• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে পাটগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মিজানুর রহমান লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে পাটগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়ন আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীদের অংশ গ্রহণে বিক্ষোভ মিছিল স্থানীয় বাউরা বাজারসহ সড়ক, মহাসড়ক প্রদক্ষিণ করে। এরপর বাউরা বাজারের লালমনিরহাট- বুড়িমারী মহাসড়কে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বাউরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান মিঠুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের বাউরা ইউনিয়নের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বাউরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জয় কর বাপ্পা, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম দয়াল প্রমূখ।

সমাবেশে বক্তারা কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার সাথে জড়িতদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তি দাবি করেন।
বিডিনিউজ ইউরোপ /৯ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ