• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ পৈতৃক ভিটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কবির আহমেদ কূটনীতিক বিশ্লেষক ন্যাশনাল ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : শনিবার, ১১ মে, ২০২৪

একদিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ পৈতৃক ভিটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে কৃষি উৎপাদন বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন এবং ক্ষুদ্র সঞ্চয়ের সুযোগ সৃষ্টির জন্য দেশের সব এলাকায় সমবায় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।শুক্রবার (১০ মে) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে, দরিয়ারকুল গ্রাম উন্নয়ন সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি। “রাজনৈতিক নেতাদের প্রতিটি ক্ষেত্রে সমবায়ের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন এবং ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা করতে আন্তরিক হতে হবে;” বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি উল্লেখ করেন যে তার সরকার সব দেশবাসীকে অর্থনৈতিকভাবে স্বচ্ছল করতে বহুমাত্রিক কর্মসূচি বাস্তবায়ন করছে।

শেখ হাসিনা আরও বলেন, “আমরা বহুমাত্রিক কর্মসূচি হাতে নিয়ে প্রত্যেক মানুষকে আর্থিকভাবে স্বচ্ছল করার জন্য কাজ করে যাচ্ছি।” অনুষ্ঠানে তিনি আত্ম কর্মসংস্থানের জন্য ‘আমার বাড়ি, আমার খামার’, স্টার্টআপ কর্মসূচি, সর্বজনীন পেনশন প্রকল্প, জামানতবিহীন ব্যাংক ঋণ এবং তার সরকারের অন্যান্য কর্মসূচির কথা সংক্ষেপে তুলে ধরেন।

“আমরা দারিদ্র্য বিমোচনের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে অনেক উদ্যোগ নিয়েছি। সরকারের গৃহীত কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে দেশে কেউই দরিদ্র থাকবে না;” তিনি যোগ করেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র ও শিক্ষার্থীদের মাঝে কৃষি উপকরণ ও শিক্ষা উপকরণ এবং আর্থিক অনুদান বিতরণ করেন।

এর আগে,সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় তার সাথে ছিলেন ছোট বোন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা। প্রধানমন্ত্রীর আগামীকাল শনিবার ঢাকা ফেরার কথা রয়েছে।

bdnewseu/11May/ZI/PM


আরো বিভন্ন ধরণের নিউজ