• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলা দক্ষিণ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রিপন শান সম্পাদক সাদী

লালমোহন থেকে মিজান হাওলাদার
আপডেট : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

আত্মপ্রকাশ করলো ভোলা দক্ষিণ প্রেস ক্লাব

কার্যনির্বাহী কমিটি গঠিতঃরিপন শান সভাপতি, রফিক সাদী সম্পাদক
পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী অবশেষে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসেই আত্মপ্রকাশ করলো ভোলা দক্ষিণ প্রেসক্লাব ।
দ্বীপজেলা ভোলার বোরহানউদ্দিন , লালমোহন, তজূমদ্দিন, চরফ্যাসন ও মনপুরা উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে ৯ ডিসেম্বর ২০২০ সকাল ১০ টায় লালমোহন থানার বিপরীতে অবস্থিত ভোলা দক্ষিণ প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে দ্বীপজেলার সংবাদকর্মীদের প্রাণবন্ত উপস্থিতি এবং অনুপস্থিত গণমাধ্যমকর্মীদের সাথে টেলিফোন সংলাপের মধ্য দিয়ে গঠন করা হয় “ভোলা দক্ষিণ প্রেসক্লাব”।
লালমোহন মিডিয়া ক্লাবের সভাপতি, অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাবের বাংলাদেশ কোঅর্ডিনেটর, দৈনিক ইউরো সমাচার বরিশাল ব্যুরো চিফ, ইউরো বাংলা টাইমস এর ব্যবস্থাপনা পরিচালক এবং ভোলা দক্ষিণ প্রেসক্লাবের উদ্যোক্তা কবি রিপন শান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আত্মপ্রকাশ বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন অন্যতম উদ্যোক্তা ও তজুমদ্দিন প্রেসক্লাবের সভাপতি রফিক সাদী ।
বৈঠকে সর্বসম্মতিক্রমে দৈনিক ইউরো সমাচার বরিশাল ব্যুরো চিফ, ইউরো বাংলা টাইমস এর ম্যানেজিং এডিটর ও দৈনিক বাংলাদেশ বাণীর নিজস্ব প্রতিনিধি কবি রিপন শান কে সভাপতি এবং দৈনিক ইত্তেফাক এর তজুমদ্দিন প্রতিনিধি ও দ্বীপনিউজ২৪ ডটকম সম্পাদক রফিক সাদীকে সাধারণ সম্পাদক করে একুশ সদস্য বিশিষ্ট ভোলা দক্ষিণ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ২০২০-২০২১ গঠন করা হয় ।
কমিটির সহ-সভাপতি গণ হচ্ছেন- সহ.অধ্যাপক মাহবুব আলম শাহীন ( মনপুরা টাইমস ), মেজবাহ উদ্দিন সম্রাট ( ভোলার কণ্ঠ ডটকম ও ইউরো বাংলা টাইমস ), আব্দুল মালেক ( সকালের সময় ), যুগ্ম সম্পাদক গণ হচ্ছেন- জামাল মোল্লা ( দৈনিক সংবাদ ও দৈনিক পরিবর্তন ) এবং সহ.অধ্যাপক মিজানুর রহমান লিপু । সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান ( যায়যায়দিন ), ইউসুফ আহমেদ ( দৈনিক আমার সংবাদ ), কোষাধ্যক্ষ সালাম সেন্টু ( ভোরের পাতা ) , তথ্য ও গবেষণা সম্পাদক মিজান হাওলাদার ( দৈনিক আমাদের বরিশাল), অনুষ্ঠান সম্পাদক শাহীন কুতুব ( দৈনিক সংবাদ ), দপ্তর সম্পাদক কবি নীহার মোশাররফ ( দৈনিক বাংলার কণ্ঠ ও সান টিভি) প্রচার সম্পাদক এম আর পারভেজ ( দৈনিক নয়াদিগন্ত ), শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক প্রভাষক মোসলেউদ্দিন মুরাদ ( দৈনিক মাতৃজগত )।

নির্বাহী সদস্য গণ হচ্ছেন- অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন ( দৈনিক মুসলিম টাইমস ), লিটন শান ( বিডিমেট্রোনিউজ), ফয়েজ ফ্যাশন , সিরাজ মাসুদ ( মাই টিভি ) অন্তর হাওলাদার ( দৈনিক মানবজমিন ), মোঃ নুরুন্নবী, জাহিদুল ইসলাম দুলাল (দৈনিক আলোকিত সকাল ও দৈনিক ভোলার বাণী ), শাহীন আলম মাকসুদ ( দৈনিক যুগান্তর ও দৈনিক আজকের ভোলা ), শরিফ আল আমিন ( ইউরো সমাচার ), জাকির হোসেন জুয়েল ( ভয়েস সিটিজি ), প্রভাষক মোঃ আনোয়ার হোসেন ( দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ ), মোঃ আলামিন ( আমাদের জমিন ), আলাউদ্দিন ঘরামী ( বিপ্লবী বাংলাদেশ ), এমরান হাসান আলীম ( দৈনিক মাতৃজগত ), মোঃ তরিকুল ইসলাম ( ইউরো সমাচার ), সাইফুল ইসলাম সাকিব ( ভোলার কণ্ঠ ডটকম ও ইউরো বাংলা টাইমস ) প্রমুখ ।
বিডিনিউজ ইউরোপ /১০ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ