• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলায় ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ২’হাজার বসত ঘরবাড়ি বিপযস্ত, নিহত ৩

তানজিল হোসেন, ভোলা
আপডেট : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

ভোলায় ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ২’হাজার বসত ঘরবাড়ি বিপযস্ত, নিহত ৩ ।দ্বীপজেলা ভোলায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ২ হাজার এর বেসি বসতবাড়ি ঘর নষ্ট হয়েছে। এবং ভোলার লালমোহন ও দৌলতখানে দুই মহিলা এক শিশুসহ তিন জন মৃত্যু বরণ করেছেন। তবে ভোলার অধিকাংশ বেড়িবাঁধ ভেঙে উপকূলীয় নিম্নঅঞ্চল প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছে ১৫ হাজার মানুষ।ভোলার কয়েকটি স্থান গিয়ে দেখা যায়, রাস্তাঘাট সহ ডুবে গেছে মানুষের বসতভিটা এবং পড়ে আছে গাছ পালা এবং বিদ্যুতের খাম্বা ভেঙে পড়ে আছে বহুদিনের মোটা মোটা গাছ। এতে গাড়ি সংযোগ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সাধারণ মানুষদের।

১০ নং ভেলুমিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কের দুই পাশ দিয়ে রাস্তা ভেঙে গেছে এর ফলে পানি ঢুকা শুরু করছে। এতে সেখান কার হাজার ও পরিবার তাদের বাচ্চা সন্তান সহ গবাদি পশু নিয়ে পানিবন্দি হয়ে পড়েছেন। তবে বহু এলাকার বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে এতে নানান সমস্যায় জর্জরিত হয়ে পড়েছেন গ্রাম অঞ্চলের লক্ষধিক মানুষ।

ভোলার তিন নিহতরা হলেন, লালমোহনের চর উমেধ এলাকার ৫০ বছরের মনেজা খাতুন ও দৌলতখানের রাইশা (৩) নামের এক শিশু। অপর দিকে বোরহানউদ্দিন উপজেলার চাচরা ইউনিয়নে ঘর চাপায় জাহাঙ্গীর (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

চরফ্যাশনের চর কুকরিমুকরি’সহ নিচু এলাকা পানিতে প্লাবিত হয়ে প্রায় ২০ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এ ছাড়া অর্ধ শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। বিদ্যুৎ না থাকায় জনজীবন বিপযস্ত হয়ে পড়েছে।

টানা ৩৮ ঘণ্টা পর বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ স্বাভাবিক হয়েছে। এ ছাড়াও ভোলা-লক্ষ্মীপুর নৌ রুটের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।


bdnewseu/28May/ZI/bhola

 


আরো বিভন্ন ধরণের নিউজ