• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

রুশ নভোচারী মহাকাশে১ হাজার দিন পৃথিবীর কক্ষপথে থাকার রেকর্ড গড়লেন

bdnewseu online desk
আপডেট : বুধবার, ৫ জুন, ২০২৪

রুশ নভোচারী মহাকাশে১ হাজার দিন পৃথিবীর কক্ষপথে থাকার রেকর্ড গড়লেন ।মহাকাশে সবচেয়ে বেশি সময় থাকার রেকর্ড গড়লেন রুশ নভোচারী ওলেগ কোননেনকো। এর মাধ্যমে তিনি পূর্বের বিশ্বরেকর্ডটি ভেঙে ফেলেছেন। সামগ্রিকভাবে ১ হাজার দিন পৃথিবীর কক্ষপথে থাকার রেকর্ড গড়লেন তিনি। বুধবার (৫ জুন) রুশ মহাকাশ গবেষণা সংস্থা রোসকসমস এ তথ্য জানিয়েছে।খবর এপির।রুশ মহাকাশ গবেষণা সংস্থা রোসকসমস জানিয়েছে, মঙ্গলবার একটি মাইলফলক অর্জন করেছেন ওলেগ কোননেনকো। ২০০৮ সাল থেকে পঞ্চমবারের মতো মহাকাশ যাত্রায় আছেন তিনি। তার এই অভিযানের সময় শেষ হবে আগামী ২৩ সেপ্টেম্বর।

সংস্থাটি আরও জানিয়েছে, মহাকাশে এক হাজার দিন থাকার বিরল রেকর্ড গড়ছেন কোনোনেনকো। আর সেপ্টেম্বরে এটি ১ হাজার ১১০ দিন ছাড়িয়ে যাবে।

এর আগের বিশ্বরেকর্ডটি ছিল গেনাডি পাদালকা নামের অপর এক রুশ নভোচারীর। ৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে গেনাডির রেকর্ডটি ভাঙেন কোনোনেনকো। গেনেডি সব মিলিয়ে মহাকাশে ৮৭৮ দিন ২৯ মিনিট ৪৮ সেকেন্ড অবস্থান করেছিলেন।

কোনোনেনকো রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা রোসকসমস কসমোনাট করপোরেশনে কমান্ডার। তিনি বলেন, মহাকাশে যখন তিনি থাকেন তখন নিজেকে একা লাগে না। কিন্তু যখন পৃথিবীতে ফেরেন তখন নিজ সন্তানদের জন্য খারাপ লাগে। কারণ তাকে ছাড়াই তারা বড় হচ্ছে।

bdnewseu/5June/ZI/Russia


আরো বিভন্ন ধরণের নিউজ