জোর করে হাটে গরু নামালেই বিপদ হাট কতৃপক্ষের, হবে ছিনতাই মামলা।এবার জোর করে হাটে গরু নামালে ছিনতাই মামলা হবে প্রতি বছর ঢাকায় কোরবানির গরুর হাটে বিভিন্ন এলাকা থেকে আসা বেপারিদের গরু জোর করে ট্রাক থেকে নামানো হয়। এবার এমনটি করা হলে সংশ্লিষ্ট হাট কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনে ছিনতাই মামলা করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। অদ্য ৪ জুন (মঙ্গলবার) দুপুরে ডিএমপি সদর দফতরে হাট ইজারাদারদের সঙ্গে বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।ডিএমপি কমিশনার বলেন, আসন্ন ঈদুল আজহায় রাজধানীর এক পশু হাটের গরু অন্য হাটে নেওয়া যাবে না। যদি কেউ জোর করে অন্য হাটে গরু নামিয়ে নেয় তাদের বিরুদ্ধে প্রয়োজনে ছিনতাই মামলা দেওয়া হবে।
হাবিবুর রহমান আরো বলেন, ১৯ টি হাটের পৃথক পৃথকভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে হবে। প্রত্যেক গ্রুপে একজন করে পুলিশ, সিটি করপোরেশন, জেলা প্রশাসন, ভোক্তা অধিকার, হাট ইজারাদার প্রতিনিধি যুক্ত থাকবে। এতে দ্রুততম সময়ের মধ্যে যে কোনো সমস্যা হলে তাৎক্ষণিক সমাধান করা যেতে পারে।
তবে এবার কোরবানির জন্য এক কোটি ৩০ লাখ গবাদি পশু প্রস্তুত রয়েছে। যদি কেউ এক হাটের গরু অন্য হাটে নেওয়ার চেষ্টা করেন তাহলে পুলিশ এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে জানিয়ে হাবিবুর রহমান বলেন, ঢাকার বাইরে থেকে যে গাড়িতে গরু আনবেন ব্যবসায়ীরা তারা গাড়ির সামনে গরুর হাটের নাম লিখে ব্যানার টানাবেন।
হাট ইজারাদারদের সঙ্গে ডিএমপি কমিশনারের বৈঠকে কঠোর হুশিয়ারি দিয়ে এসব কথা বলেন।নগর পুলিশ প্রধান বলেন, কোরবানির হাটকে কেন্দ্র করে ট্রাফিক ব্যবস্থাপনা বড় চ্যালেঞ্জ হয় ঢাকা বাসীর জন্য। পশুর হাটকে কেন্দ্র করে যেন যানজট না হয় সেদিকে ও সবাইকে খেয়াল রাখতে হবে। ঘরমুখো মানুষ যারা যাতায়াত করবেন তারা যেন নির্বিঘ্নে চলাচল করতে পারেন। হাটে অজ্ঞান পার্টি ও মলম পার্টির ব্যাপারে ডিবির টিম সর্বক্ষণ সজাগ থাকবে।
কমিশনার বলেন, হাটে অজ্ঞান পার্টি ও মলম পার্টির ব্যাপারে ডিবির টিম সর্বক্ষণ সজাগ থাকবে। হাট ও হাটের আশপাশে এমন ব্যক্তি দেখলেই সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে। এক্ষেত্রে হাট সংশ্লিষ্ট ব্যক্তিরা তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করবেন।
তিনি সবশেষ জানান, ঢাকার ভেতরে গরুর হাটে যারা কাজ করবেন তাদের সমন্বয়টা ভালো ভাবে হওয়া অতি প্রয়োজন। বিশেষ করে জেলা প্রশাসন, সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট ও পুলিশের ম্যাজিস্ট্রেট থাকবে। তাদের মধ্যে যেন সমন্বয় থাকে। ঢাকার ১৯ টি হাটের জন্য ১৯ টি সমন্বয় সভা করতে হবে। থানার ওসি, ডিসি ও ট্রাফিক পুলিশ সদস্যরা সমন্বয় করবেন।
bdnewseu/6June/ZI/dhaka