• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

করোনায় আক্রান্ত হয়ে বেলজিয়াম বিএনপির সভাপতি আহমেদ সাজার মৃত্যুবরণ

কবির আহমেদ কূটনীতিক প্রতিবেদক আন্তর্জাতিক
আপডেট : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০

করোনায় আক্রান্ত হয়ে বেলজিয়াম বিএনপির সভাপতি আহমেদ সাজার মৃত্যুবরণ! প্রায় মাস খানেক করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন বেলজিয়াম বিএনপির সভাপতি আহমেদ সাজা। তিনি আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে বেলজিয়ামের আলেস্ট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। “ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন।” মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বৎসর। মৃত্যুর সময় তিনি তার স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী আত্মীয়স্বজন রেখে গেছেন। আহমেদ সাজার দেশের বাড়ি বাংলাদেশের সিলেট জেলায়। আহমেদ সাজা ২০১৭ সালের ফেব্রুয়ারী মাস থেকে বেলজিয়াম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি মাসখানেক পূর্বে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে করোনায় সংক্রমিত হয়ে বাসায় আইসোলেশনে ছিলেন। পরে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে তাকে এম্বুলেন্স হেলিকপ্টারে করে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। তারপর মাঝে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও হয়েছিল। আহমেদ সাজা করোনা মহামারী শুরুর ঠিক পূর্ব মুহূর্তে গত ফেব্রুয়ারী মাসে পবিত্র ওমরা হজ্জ পালন করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও গভীর শোক প্রকাশ করেছেন অষ্ট্রিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বর্তমানে যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক হাসনাত কবির খান রিপন, অষ্ট্রিয়া বিএনপির সিনিয়র নেতা নেয়ামুল বশির, সিনিয়র নেতা এহসান উল্লাহ আলমগীর, মোহাম্মদ মোস্তফা, হানিফ ভুইয়া, রেজাউর রহমান পলাশ প্রমুখ । তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকেও গভীর শোক প্রকাশ করা হচ্ছে। আজ রাতে অস্ট্রিয়া বিএনপি সহ পৃথিবীর বিভিন্ন দেশের বিএনপি অনলাইন জুমের মাধ্যমে তার রুহের মাগফেরাতের জন্য অনুষ্ঠানের আয়োজন করছেন।
বিডিনিউজ ইউরোপ /১১ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ