• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

পদ্মার বুকে নতুন ইতিহাস সৃষ্টি করায় প্রধানমন্ত্রীকে সুইডেন যুবলীগের অভিনন্দন

সুইডেন থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০

পদ্মার বুকে নতুন ইতিহাস সৃষ্টি করায় মাননীয় প্রধানমন্ত্রীকে সুইডেন যুবলীগের অভিনন্দন
বিজয়ের মাসে নিজস্ব অর্থায়নে বাংলার ইতিহাসে সবচেয়ে বড় পদ্মা সেতু নির্মান করায় আওয়ামী লীগের সভানেত্রী ও দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শ্রদ্ধা জানিয়েছেন, সুইডেন যুবলীগের নেতা মিজানুর রহমান ও মুর্তজা হক নিপু এবং অন্যান্য কর্মীবৃন্দ। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সুইডেন যুবলীগের নেতৃবৃন্দ বলেন আওয়ামী লীগ ক্ষমতায় গেলে উন্নয়ন হয়, জনগণের ভাগ্যের পরিবর্তন হয়। যার বাস্তব প্রমাণ আজকের পদ্ধা সেতু। আমাদের স্বাধীনতার মূলমন্ত্র ছিল দেশপ্রেম। দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়েই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল আপামর জনতা। ৩০ লক্ষ প্রাণ আর দুই লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন ভূখণ্ড, লাল সবুজের পতাকা। সুইডেন যুবলীগ নেতা মিজানুর রহমান বলেন বংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার হলো উন্নয়নের সুফল থেকে যাতে কেউ বঞ্চিত না হয়, সে-লক্ষ্যে সরকার টেকসই উন্নয়ন করে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, সত্য আর ন্যায় প্রতিষ্ঠার দৃঢ় সংকল্প থাকলে পদ্মা সেতুর মত স্থাপনা সৃষ্টি করা কোনো ব্যাপারই না। দেশে আর্থিক সক্ষমতা এবং একজন শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই তাঁর নেতৃত্বে বহু অর্জনের সাথে স্বপ্নের পদ্মা সেতু আজ পুরো দৃশ্যমান হয়েছে। মিজানুর রহমান আরো বলেন, পদ্মা সেতু নির্মাণের প্রস্তাবে সে সময় অনেকেই উন্নয়ন সহযোগীদের অর্থায়ন ছাড়া নিজস্ব অর্থে পদ্মা সেতু নির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছিলেন। পদ্মা সেতু না হওয়া নিয়ে অনেকেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন,কিন্তু সকল ষড়যন্ত্র এবং বাধা অতিক্রম করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে নিজস্ব অর্থে স্বপ্নের পদ্মা সেতুর পুরো কাঠামো এখন দৃশ্যমান। দেশের আর্থিক সক্ষমতা আছে বলেই এত বড় কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বিডিনিউজ ইউরোপ /১১ ডিসেম্বর /জই


আরো বিভন্ন ধরণের নিউজ