• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সফলতার বীজ রোপণকারী একজন ‘বাবা’

Meherabul Islam Showdip, Jagannath University Correspondent
আপডেট : রবিবার, ১৬ জুন, ২০২৪

সফলতার বীজ রোপণকারী একজন ‘বাবা’।
‘বাবা’ ছোট্ট একটি সুমধুর শব্দ। বাবা শব্দটি মস্তিষ্কে স্মরণ মাত্রই হৃদয় শীতল হয়ে যায়। বাবা যে এক নিরাপদ আশ্রয় কেন্দ্র। বাবা মানে একজন আদর্শ সৈনিক। সৃষ্টিকর্তার পক্ষ থেকে একজন ন্যায়পরায়ণ প্রতিনিধি। বাবার কাছে সন্তান হলো সমতল ভূমির মতো। যিনি নিজের জীবন বাজি রেখে শুধু উৎসর্গ করেন সন্তানের জন্য। কোনো কিছুতেই কার্পণ্য করেন না। বাবা শুধু একটি শব্দই নয়।

অদম্য উচ্ছ্বাস অনুপ্রেরণা ও অনিবর্তিত শক্তি। যে শক্তি রূপান্তরিত হয়ে সন্তানের সুন্দর জীবনমান উন্নয়নে অপরিসীম ভূমিকা পালন করছে। বাবারা তার আদর, সোহাগ, স্নেহ ভালোবাসা প্রত্যেক সন্তানের কাছে সমানভাবে ছড়িয়ে যায়। সর্বোপরি বাবা একজন সফলতার বীজ রোপণকারী। যিনি ছোটবেলা থেকে স্বপ্ন দেখিয়ে চলছে। হোঁচট খেলে বুকে আগলে নিয়ে অনুপ্রেরণা উৎসাহিত করছে। নিজের হাজার ইচ্ছে ত্যাগ করে সন্তানের ইচ্ছে পূরণ করছে। বাবারা সন্তানদের জীবনযুদ্ধে জয়ী হওয়ার জন্য উজ্জীবিত করেন। সন্তান যখন জীবন সংগ্রামে থমকে যায়, পেছন থেকে বাবা এসে হাল ধরেন।

বাবার চোখ দিয়ে সন্তানেরা সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা খুঁজে। বাবা আপনাকে খুব ভালোবাসি, আকাশ সমান। কিন্তু বলা হয় না, অজানা এক ভয়ের কারণে। বাবা, খুব ইচ্ছে করে আপনাকে জড়িয়ে ধরে বলি ভালোবাসি, খুব ভালোবাসি।

শিরিন সুলতানা
শিক্ষার্থী, একাউন্টিং বিভাগ
ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর

bdnewseu/16June/ZI/baba


আরো বিভন্ন ধরণের নিউজ