• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলার বোরহানউদ্দিনে ১৩ জন জুয়ারী আটক

Tanzil Hossain, Bhola
আপডেট : শনিবার, ২২ জুন, ২০২৪

ভোলার বোরহানউদ্দিনে ১৩ জন জুয়ারী আটক।ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে চকঢোস গ্রাম নামাক এলাকা থেকে ১৩ জুয়ারীকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। গত ২০ জুন (বৃহস্পতিবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মনির হোসেন ও এসআই জি, এম, শাহাবুলসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে স্থানীয় সবুজের দোকান থেকে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, চকঢোস গ্রামের মফিজুল হকের ছেলে লোকমান, ও জাহাঙ্গীরের ছেলে মনির, আঃ গনির ছেলে ইব্রাহীম, আবু তাহেরের ছেলে আকবর হোসেন, জাকির হোসেনের ছেলে সোহাগ, আব্দুল গনির ছেলে ইসমাইল, আবুল কালামের ছেলে জসিম, ছেলামতের ছেলে কামরুল, ইউনুসের ছেলে রুবেল, আব্দুর কাদেরের ছেলে মিজানুর রহমান, সামসুল হকের ছেলে জিয়া, রফিজল মিয়ার ছেলে মিজান, খোরশেদ আলমের ছেলে আক্তার।তাদেরকে জুয়া আইনে ভোলার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ফকির গণমাধ্যমকে জানান, ১৩ জন জুয়ারীকে আটক করে ভোলার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। এবং জুয়া খেলাসহ সকল অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।

bdnewseu/22June/ZI/borhanuddin


আরো বিভন্ন ধরণের নিউজ