• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলায় পুলিশের সহকারী উপপরিদর্শক থানার ভেতরে গুলিবিদ্ধ

Tanzil Hossain, Bhola
আপডেট : সোমবার, ২৪ জুন, ২০২৪

ভোলায় পুলিশের সহকারী উপপরিদর্শক থানার ভেতরে গুলিবিদ্ধ।ভোলার ইলিশা নৌ-থানায় পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) গুলিবিদ্ধ হয়েছে। তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। অদ্য ২৩ জুন (রোববার) বিকেল ৪ ঘটিকার সময়ের দিকে নৌ- থানার মধ্যে এ ঘটনা ঘটে।

তবে সন্ধ্যা ৭ টা পর্যন্ত পাওয়া তথ্য মতে জানা গেছে, বিকেল ৪ টার দিকে ডিউটির উদ্দেশে বের হওয়ার সময় নিজের নামে ইস্যুকৃত অস্ত্র থেকে অসাবধানতাবশত মিস ফায়ারের ঘটনা ঘটে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করলেও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিদ্যুৎ বড়ুয়া এ বিষয়ে গণমাধ্যমে কোনো বক্তব্য দিচ্ছেন না।

তবে গুলিবিদ্ধ ওই পুলিশ অফিসারের নাম মোঃ মোক্তার হোসেন, তিনি ইলিশা নৌ-থানায় কর্মরত আছেন।

bdnewseu/24June/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ