• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে সন্ত্রাসী  হামলায় ওটিবয় আহত

Badhon Roy, Zalokati
আপডেট : সোমবার, ২৪ জুন, ২০২৪

ঝালকাঠিতে সন্ত্রাসী  হামলায় ওটিবয় আহত, দালালদের দৌরাত্মে নিস্তার পাচ্ছে  না ওটিতে থাকা চিকিৎসকরাও।ঝালকাঠি সদর হাসপাতালে সন্ত্রাসী হামলার শিকার হয়ে সদর হাসপাতালের অপারেশন থিয়েটারের ওটি বয় মোঃ রাকিব হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার সকাল সাড়ে ১০টায় এই ঘটনা ঘটেছে। অপারেশন থিয়েটারে অপারেশন চলাকালীন সময়ে প্রথমে ঝালকাঠি সিটি ক্লিনিকের মালিক মোস্তফা পরিচয় দিয়ে ডাক্তারের সাথে কথা বলার জন্য অপারেশন থিয়েটারে প্রবেশ করতে চাইলে নিয়ম থাকায় ওয়ার্ড বয় তাদেরকে ভিতরে ডুকতে দেয়নি। তখন অপারেশন থিয়েটারে সার্জারি বিভাগের চিকিৎসক ডাঃ সুমন অপারেশন করছিলেন। তখন মোস্তফা এই ঘটনায় ক্ষুব্দ হয়ে রাকিবকে অকথ্য ভাষায় গালাগালি করে চলে যায়।

একটু পরে শাহানাজ নামে ডায়াগনোষ্টিক সেন্টারের কথিত দালাল সেও অপারেশন থিয়েটারে ডুকতে চাইলে তাকেও বাধা দেয়া হয়। এসময় সে ক্ষিপ্ত হয়ে রাকিবকে গালাগালি করে এবং এক পর্যায়ে রাকিবের গায়ে হাত দেয়। এই ঘটনার একটু পরে ওটি শেষ হলে রাকিব ওটি থেকে বের হওয়ার পরে শহরের বিকনা এলাকার কথিত জামলাকান্দার সুজন, জসিম, শাহিন ও পিয়াল নামের অজ্ঞাত কয়েকজন রাকিবকে কিল ঘুসি মেরে রাকিবকে জখম করে। এই ঘটনায় আহত রাকিবকে সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং বিষয়টি তত্ত্বাবধায়ক পুলিশকে জানালে পুলিশ তড়িৎ গতিতে হাসপাতালে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এই ঘটনায় হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান নাজমুল সাকিব যথাযথ কতর্ৃপক্ষের মাধ্যমে ঝালকাঠি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ টিএম মেহেদী হাসান (সানি) বিষয়টি নিশ্চিত করেছেন। আহত রাকিব সদর হাসপাতালে আউটসোর্সিং কর্মচারী। বর্তমানে সদর হাসপাতালে দালালের  দৌরাত্ম সীমাহীনভাবে বৃদ্ধি পেয়েছে এবং এরা কোন ধরণের নিয়ম নীতির তোয়াক্কা করছে না। এখন ওটি চলাকালীন সময়েও এই ধরণের দালালের হাত থেকে নিস্তার পাচ্ছে না চিকিৎসকরা।

bdnewseu/24June/ZI/Zalokati


আরো বিভন্ন ধরণের নিউজ