• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

নিজ বসৎ ঘরেই মা জবেদা খাতুনের, দাফন সম্পন্ন করা হলো ভোলায়

তানজিল হোসেন, ভোলা
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

নিজ বসৎ ঘরেই মা জবেদা খাতুনের, দাফন সম্পন্ন করা হলো ভোলায়।ভোলার দৌলতখানে কবরস্থানের জায়গা না পেয়ে জবেদা খাতুন (৮৫) নামের এক বৃদ্ধাকে নিজের ঘরের মেঝেতেই দাপন করা হয়েছে। উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আজিমদ্দি সরদার বাড়িতে এ ঘটনা ঘটে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, মৃত জবেদা খাতুনের ছেলে রফিজলের সাথে তার চাচাতো ভাই রফিকের দীর্ঘদিন ধরে জমি নিয়ে দ্বন্দ্ব চলছিলো। মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যায় বার্ধক্য জনিত রোগে জবেদা খাতুন মারা যাওয়ার পর ছেলে রফিরজল মাকে পারিবারিক কবস্থানে দাফন করতে গেলে চাচাতো ভাই রফিক বাধা দেয়।পরবর্তীতে খবর পেয়ে এলাকাবাসী ও নিহতের আত্মীয় স্বজনরা এসে রফিকসহ তাদের পরিবারের সবাইকে অনুরোধ করে জবেদা খাতুনকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করার জন্য। কিন্তু কোনো অবস্থাতেই রফিক ও তার পরিবারের লোকজন এতে সম্মতি দেয়নি।

পরবর্তীতে গত ৩ জুলাই (বুধবার) ছেলে রফিজল নিরুপায় হয়ে ঘরভিটা ছাড়া তাদের আর নিজস্ব কোনো জায়গা-জমি না থাকায় ঘরের মেঝেতেই মাকে দাফন করতে বাধ্য হন। এমন ঘটনায় পুরো এলাকার মধ্যে চাঞ্চল্য তৈরি হলে অদ্য (বৃহস্পতিবার) ৪ জুলাই এলাকাবাসী মিলে কবরটি এই স্থানে থাকতে যাতে কোন অসুবিধা না হয়, সেজন্য বাউন্ডারি ওয়াল করার কাজ শুরু করছে।

এমন ঘটনায় দুঃখ প্রকাশ করে শোয়েব, মনির ও মামুন’সহ এলাকাবাসীরা বলেন, এটি একটি হৃদয়বিদারক ঘটনা। কোনো জায়গা জমি না থাকায় আজ এই বৃদ্ধগ মহিলাকে তার নিজ ঘরের মেঝেতেই তার স্বজনরা দাফন করতে বাধ্য হয়েছে। আমরা এই ঘটনার ক্ষোভ প্রকাশ করছি। এছাড়া কবরটি যাতে এখানে ভলো থাকে সেজন্য আমরা এলাকাবাসিরা মিলে এই কবরে পাকা বাউন্ডারি ওয়াল করে দিবো।

এবং এলাকাবাসীদের সার্বিক সহযোগিতায় কবরটি বাউন্ডারি করার কাজ চলমান রয়েছে। জবেদা খাতুন এর দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

bdnewseu/4July/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ