• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠি পৌরসভা ২০২৪-২৫ অর্থ-বছরে ১৫৪ কোটি ৮৭ লাখ ৭৬০ টাকার সুষম বাজেট ঘোষনা

Badhon Roy, Zalokati
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

নতুন কোন কর আরোপ না করেই ১৪৯ বছরের প্রাচীন প্রথম শ্রেণির ঝালকাঠি পৌরসভা ২০২৪-২৫ অর্থ-বছরে ১৫৪ কোটি ৮৭ লাখ ৭৬০ টাকার সুষম বাজেট ঘোষনা।নতুন কোন কর আরোপ না করেই ১৪৯ বছরের প্রাচীন প্রথম শ্রেণির ঝালকাঠি পৌরসভা ২০২৪-২৫ অর্থ-বছরে ১৫৪ কোটি ৮৭ লাখ ৭৬০ টাকার সুষম বাজেট ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঝালকাঠি পৌরসভার সভাকক্ষে মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার আনুষ্ঠানিকভাবে এই বাজেট ঘোষনা করেছেন। বাজেটে ১৫৩ কোটি ৬৫ লাখ ৭৪ হাজার টাকার আয় ধরা হয়েছে এবং প্রাম্ভিক উদ্বৃত্ত ১ কোটি ২১ লাখ ২৬ হাজার ৮৬০ টাকাসহ সর্বমোট এই বাজেট। আয়ের মধ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প খাত থেকে ৭৮ কোটি টাকা আয় ধরা হয়েছে এবং অন্যান্য আয় পৌরসভার রাজস্ব আয়।

ব্যয়ের খাতে পৌরকর পরিষদের কর্মচারীদের বেতনভাতাসহ, ষ্টেশনারী, অন্যান্য এবং উন্নয়ন প্রকল্প খাতে ব্যয় ধরা হয়েছে ১৫৪ কোটি ৭২ লাখ ৫৪ হাজার টাকা এবং সমাপনী উদ্বৃত্ত ১৪ লাখ ৪৬ হাজার ৭৬০ টাকা। পৌরসভার উন্নয়ন খাতে উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্পে এবং ৭ জেলাসহ প্রকল্পের আওতায় গুরুত্বপূর্ণ ড্রেন, রাস্তা, কালবার্ট, ওভারহেড ট্যাংক, পানির নতুন লাইন, বিউটিফিকেশন, ২টি সাইক্লোন সেন্টার ইত্যাদি রয়েছে। বাজেট ঘোষনাকালীন সময়ে মেয়র পৌরসভার নাগরিকদের প্রতি বকেয়া ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি ইত্যাদি পরিশোধ করে পৌরসভার উন্নয়নে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

বাজেট অনুষ্ঠানে পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার সভাপতিত্বে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুদ্দীন, প্যানেল মেয়র তরুন কর্মকারসহ কাউন্সিলরগণ, পৌর নির্বাহী কর্মকর্তা মোসাঃ শাহিন সুলতানা, নির্বাহী প্রকৌশলী অলোক সমাদ্দারসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।

bdnewseu/4July/ZI/Zalokati


আরো বিভন্ন ধরণের নিউজ