• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মনপুরায় লঞ্চ ঘাটের-সড়কটির বেহাল দশা, চরমে ভোগান্তিতে হাজারো যাত্রী

তানজিল হোসেন, ভোলা
আপডেট : শনিবার, ৬ জুলাই, ২০২৪

মনপুরায় লঞ্চ ঘাটের-সড়কটির বেহাল দশা, চরমে ভোগান্তিতে হাজারো যাত্রী।ভোলার মনপুরায় রামনেওয়াজ লঞ্চ ঘাটের যাত্রীদের চলাচলের একমাত্র সড়কটি ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আরও বেহাল দশায় পরিণত হয়েছে। সড়কে পিচ্ছিল কাঁদায় তৈরি হয়েছে যাত্রীদের মরণফাঁদ, হালকা বৃষ্টিতেই বেহাল হয়ে যায় রাস্তাটি। এতে লঞ্চ যাত্রীসহ ব্যবসায়ীদের মালামাল আনা নেওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।লঞ্চ টার্মিনাল থেকে নীচু হওয়ায় প্রায় জোয়ারে ডুবে যায় রাস্তাটি। লঞ্চে উঠানামা করতে নিতে হয় ছোট ছোট নৌকার সাহায্য। মনপুরা থেকে রাজধানী ঢাকা যাওয়ার একমাত্র উপায় লঞ্চ হওয়ায় চরম দুর্ভোগের পরেও যাত্রীদের এ পথে আসা যাওয়া করতে হয় প্রতিদিন।

অদ্য ৫ জুলাই (শুক্রবার) সরেজমিন ঘুরে দেখা গিয়েছে ঢাকাগামী যাত্রী গোপাল গণমাধ্যমকে বলেন, চাকরির সুবাদে প্রায় ঢাকা আসা যাওয়া করতে হয়। লঞ্চ ঘাটের রাস্তার দিকে তাকালে আর ঢাকা যেতে মন চায় না। কিন্তু অন্য কোনো উপায় না থাকায় এ পথে আমাদের বাধ্যতামূলক যেতে-ই হচ্ছে।

রামনেওয়াজ বাজারের ব্যবসায়ী রিয়াজ গণমাধ্যমকে বলেন, ঢাকা থেকে মনপুরায় মালামাল আনার একমাত্র উপায় লঞ্চ। তাই ব্যবসার সব মালামাল এ ঘাট দিয়েই আনতে হয় আমাদের। এ রাস্তাটি খারাপ হওয়ায় অনেক সময় মালামালের ক্ষতি হয়। আমদের জোড়ালো দাবি দ্রুত এই রাস্তার সংস্কার করা হোক।

এ বিষয় ভোলা বিআইডব্লিউটিএ কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম গণমাধ্যমকে জানান, এখন বর্ষা মৌসুম তাই অতিরিক্ত জোয়ারে পানিতে ঘাট তলিয়ে যায়। আমি সংশ্লিষ্ট দপ্তরে কথা বলেছি দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেয়া হবে, বলে আশাবাদী।

bdnewseu/6July/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ