• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

জার্মানি পেনাল্টি পেল না হাতে বল লাগার পরও যে কারণে

Kabir Ahmed International Sports desk
আপডেট : শনিবার, ৬ জুলাই, ২০২৪

জার্মানি পেনাল্টি পেল না হাতে বল লাগার পরও যে কারণে ।ম্যাচের তখন ১০৫ মিনিট, জামাল মুসিয়ালার নেওয়া শট হাতে লাগে স্পেন ডিফেন্ডার মার্ক কুকুরেয়ার। সাথে সাথে মুসিয়ালা রেফারিদের দিকে ছুটে গেলেন পানেল্টির আবেদন নিয়ে। তবে রেফারি অ্যান্টনি টেইলর ইশারা দিয়ে বুঝিয়ে দিলেন এটা পেনাল্টি না। ভিএআরেও অটল থাকে রেফারির সিদ্ধান্তেই। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। কিন্তু ইউয়েফার আইন কী বলে এই সিদ্ধান্ত নিয়ে? ইউয়েফার নিয়ম বলছে রেফারির নিয়েছেন সঠিক সিদ্ধান্তই। কুকেরেয়ার হাতে বল যখন হাতে লাগে তখন তার হাতের অবস্থান ছিল নিজের শরীরের সঙ্গে লম্বালম্বি। এমন অবস্থানে থাকলে পেনাল্টি দেওয়া হবে না বলেই টুর্নামেন্ট শুরুর আগে জানিয়ে দিয়েছিলেন ইউয়েফা রেফারি প্রধাণ রোবের্তো রোসেত্তি। তাই হাতে লাগার পরও সেটি পেনাল্টি পায়নি জার্মানি।

তবে শেষ ষোলোতে দেখা গেছে ভিন্ন চিত্র। প্রায় একই রকম অবস্থায় ডেনমার্ক ডিফেন্ডার জোয়াকিম এন্ডারসনের বেলায় পেনাল্টির কল দিয়েছিলেন রেফারি। তখন লম্বা সময় ভিএআর চেকের পর ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। এর পেছনের কারণ হিসেবে ব্যাখ্যা দেওয়া হয় এন্ডারসেনের হাত ছিল আড়াআড়িভাবে। টুর্নামেন্ট শুরুর আগেই ইউয়েফা থেকে এই নিয়মের কথা জানিয়ে দেওয়া হয়েছিল।

তাতে দুই বেলায় দুই রকম সিদ্ধান্ত আসলেও রেফারিরা ইউয়েফার নিয়ম মেনেই সিদ্ধান্ত দিয়েছেন। যা নিয়ে সমালোচনা হলেই নিয়ম বলছে সঠিক।source-Tsports

bdnewseu/6July/ZI/Sports


আরো বিভন্ন ধরণের নিউজ