• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

অটোরিকশা থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু, চরফ্যাশনে

তানজিল হোসেন, ভোলা
আপডেট : সোমবার, ৮ জুলাই, ২০২৪

অটোরিকশা থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু, চরফ্যাশনে।ভোলার চরফ্যাশনে অটোরিকশা থেকে ছিটকে পড়ে সাদিয়া (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। অদ্য ৮ জুলাই (সোমবার) দুপুরে উপজেলার জাহানপুর ইউনিয়নের তুলা গাছিয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুটি উপজেলার শশীভূষণ থানাধীন জাহানপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আব্দুল ভাসানী আবাসনে বাসিন্দা ও নূর নবীর মেয়ে সাদিয়া।

নিহত শিশুর বাবা নূরনবী সাংবাদিকদের জানান, ফুফুর বাড়ি থেকে আসার পথে হঠাৎ অটোরিকশা থেকে ছিটকে সড়কে পড়ে যায় সাদিয়া। সাদিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. এনামুল হক গণমাধ্যমকে জানান, নিহত শিশুর পরিবার ও রিকশাচালক প্রতিবেশী। এ বিষয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

bdnewseu/9July/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ