• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে কোটি কোটির আর্থিক ক্ষতির আশঙ্কা

bdnewseu online desk news
আপডেট : রবিবার, ২১ জুলাই, ২০২৪

বাংলাদেশে এ বছরের কোটা সংস্কার আন্দোলনে হিংসার আঁচ এবার পড়ল বাণিজ্যেও, কোটি কোটির আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।আঁচ পড়েছে বাণিজ্যে। সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে রয়েছে ট্রাক।বাংলাদেশে অশান্তির প্রভাব পড়ল পেট্রাপোল বন্দরে , সকালের পরে বন্ধ হল রপ্তানি, আঁচ পড়েছে বাণিজ্যে। সারি বদ্ধ ভাবে দাঁড়িয়ে রয়েছে ট্রাক। আমদানি প্রক্রিয়া চলছে ধীর গতিতে, ভারতে আশা যাত্রীর সংখ্যাও উল্লেখযোগ্য হারে কমেছে।

বাংলাদেশের সাম্প্রতিক হিংসার আঁচ পড়ল পেট্রাপোল বন্দরে। আজ সকালের পরই পুরোদমে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল রপ্তানি । আমদানি চলছে ধীর গতিতে । উল্লেখ্য এদিন সকালে ৩৫ ট্রাক রপ্তানির পর পুরোপুরি স্তব্ধ হয়ে যায় লেনদন। ফলে বড় সড় আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ী মহল । একই সঙ্গে পেট্রাপোল দিয়ে ভারতে আসা যাত্রী সংখ্যা কমেছে উল্লেখযোগ্য হারে। পেট্রাপোল হয়ে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রীরা বাংলাদেশের হিংসাত্মক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

বাংলাদেশ থেকে ভারতে আসা এক ভারতীয় নাগরিক দাবি করেছেন, ঢাকা থেকে যানবাহন না মেলার কারণে বেগ পেতে হচ্ছে ভারতে আসা যাত্রীদের। পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট সম্পাদক কার্তিক চক্রবর্তী জানিয়েছেন, সকালে রপ্তানি শুরু হবার পরে ল্যান্ড পোর্ট অথরিটির সঙ্গে কথা বলে রপ্তানি বন্ধ করা হয়েছে ।

যতক্ষণ বাংলাদেশের পরিস্থিতি্র পরিবর্তন না হচ্ছে ততক্ষণ রপ্তানি বন্ধ থাকবে । আমদানি চললেও চলছে ধীর গতিতে। সূত্র-দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেস
bdnewseu/21July/ZI/Quota


আরো বিভন্ন ধরণের নিউজ