• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

দেশে শতাধিক মৃত্যুর পর সুপ্রিম কোর্টের কোটা সংস্কারের পক্ষে রায়

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : সোমবার, ২২ জুলাই, ২০২৪

দেশে শতাধিক মৃত্যুর পর সুপ্রিম কোর্টের কোটা সংস্কারের পক্ষে রায়।বাংলাদেশে কোটা সংস্কার নিয়ে বড় রায় দিল বাংলাদেশ সুপ্রিম কোর্ট। রায়ে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থায় মুক্তিযোদ্ধার পরিবারের জন্য পাঁচ শতাংশ থাকছে।রবিবার (২১ জুলাই) দীর্ঘ শুনানির পর বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই রায়ের ফলে কোটা পূণর্বহাল করে দেয়া হাইকোর্টের রায় বাতিল হয়ে যাবে। অবশ্য সরকারি আইনজীবীরা বলেছে তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে।সুপ্রিম কোর্টের নতুন রায় অনুযায়ী, এখন থেকে সরকারি চাকরিতে নতুন কোটা নিম্নরূপ হবে,

মেধার ভিত্তিতে নিয়োগ ৯৩শতাংশ
মুক্তিযোদ্ধা ৫ শতাংশ
নৃগোষ্ঠী – ১শতাংশ
প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ – ১ শতাংশ

উল্লেখ্য যে,গত সোমবার থেকে দেশের সরকারি
চাকরিতে কোটা বিরোধী আন্দোলনে এ পর্যন্ত
প্রাণ হারিয়েছেন শিক্ষার্থী সহ প্রায় শতাধিকের
ওপরে মানুষ। নিহতদের মধ্যে বাংলাদেশ পুলিশ
বাহিনীর সদস্য, সাংবাদিক ও সাধারণ নাগরিক।

বাংলাদেশের সুপ্রিন কোর্টের রায়ে দেশের সরকারি
চাকরিতে কোটা সংরক্ষণ পুরোপুরি তুলে না দিলেও, সংশোধন ঘটানোর পক্ষে নির্দেশ দিল আদালত।
রায়ে বলা হয়েছে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পরিবারের বংশধরেরা এখন থেকে
সরকারি চাকরিতে ৫ শতাংশ সংরক্ষণ পাবেন। অন্যরা পাবেন ২ শতাংশ সংরক্ষণ।

সুপ্রিম কোর্টের রায়ের পর দেশের শিক্ষার্থীদের কোটা
সংরক্ষণ সংস্কার আন্দোলনকারীদের তাৎক্ষণিকভাবে
জানা যায় নি। অবশ্য কোটা সংস্কার আন্দোলনের
সমন্বয়ক নাহিদ ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ বর্তমানে
গ্রেপ্তার অবস্থায় আছেন।
bdnewseu/22July/ZI/bd


আরো বিভন্ন ধরণের নিউজ