• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কক্সবাজারে আটকে পড়া পর্যটকরা ঢাকায় ফিরেছেন

কক্সবাজার থেকে নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ২৪ জুলাই, ২০২৪

কোটা সংস্কার আন্দোলনে কক্সবাজারে আটকেপড়া ১০ হাজার পর্যটক অবশেষে কক্সবাজার ছাড়ছেন। আটকেপড়া ১০ হাজার পর্যটক। মঙ্গলবার (২৩ জুলাই) জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ৬৩টি বাসে পৌঁছে দেয়া হচ্ছে তাদের। নিরাপত্তায় রয়েছে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশ।জানা গেছে, কক্সবাজারে ভ্রমণে এসে চলমান কারফিউয়ের কারণে কেউ পাঁচদিন, আবার কেউ সাতদিন আটকা পড়েছেন। তাদের গন্তব্যে ফেরাতে এগিয়ে এসেছে জেলা প্রশাসন ও সেনাবাহিনী। তাদের সারিবদ্ধভাবে শৃঙ্খলার মধ্যে যাচাই-বাছাই করে বাসে তোলা হয়। এরপরই তারা রওয়ানা হন ঢাকার উদ্দেশ্যে।

আটকেপড়া যাত্রীরা জানান, বেড়াতে এসে চলমান কারফিউয়ের কারণে কক্সবাজারে আটকা পড়েন তারা। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এখন বাড়ি ফিরতে পারছেন। এখন অনেক স্বস্তি লাগছে।

কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, আটকেপড়া ১০ হাজার পর্যটককে ৬৩টি বাসে দুই দফায় পাঠানো হচ্ছে। প্রতিটি বাসে ৪০-৪২টি আসন রয়েছে। কক্সবাজার পর্যন্ত আমরা নিরাপত্তা দেব। এরপর সেনাবাহিনী তাদের কড়া নিরাপত্তায় ঢাকায় পৌঁছে দিতে সহযোগিতা করবে।

তিনি আরও জানান, এখানে সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি, পুলিশ, র‌্যাব, বিচকর্মীসহ আনসার সদস্যরা সবাই দায়িত্ব পালন করছেন। আটকেপড়া পর্যটকদের একযোগে নিরাপত্তা দিয়ে নিজ নিজ গন্তব্যে পাঠানো হচ্ছে।

জেলা পুলিশ সূত্র জানায়, প্রথম দফায় ৬৩টি বাসে আটকেপড়া পর্যটকদের ফেরত পাঠানো হচ্ছে। আর যদি কেউ বাকি থাকেন, তাহলে তাদের দ্বিতীয় পর্যায়ে গন্তব্যে পৌঁছে দেয়া হবে।

bdnewseu/24July/ZI/Tourist


আরো বিভন্ন ধরণের নিউজ