• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইথিওপিয়ায় ভূমিধসে নিহত ২৫০

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

ইথিওপিয়ায় ভূমিধসে নিহত ২৫০ হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।ইথিওপিয়ায় এ সপ্তাহের শুরুর দিকে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা এরই মধ্যে বেড়ে ২৫০ জন হয়েছে।বৃহস্পতিবার (২৫ জুলাই) জাতিসংঘের মানবিক ত্রাণ সমন্বয় বিষয়ক কার্যালয় জানিয়েছে,আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা বেড়ে ৫০০ পর্যন্ত হতে পারে।এর আগে গত মঙ্গলবার ইথিওপিয়ার জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক কমিশন ভূমিধসে মৃতের সংখ্যা দুই শতাধিকের ওপরে হতে পারে বলে জানিয়েছিল। ভারী বৃষ্টিপাতের কারণে দক্ষিণ ইথিওপিয়া আঞ্চলিক রাজ্যের গোফা এর পাহাড়ি এলাকায় রবিবার রাতে ও সোমবার এই ভূমিধস হয়।

তাছাড়াও সোমবার সকালে হয় আরেক দফা শক্তিশালী ভূমিকম্প। ফলে উদ্ধারকাজ করতে যারা উপদ্রুত এলাকায় জড়ো হয়েছিলেন তারাও এই ভূমিধসের কবলে পড়েন।

রয়টার্স জানায়, ভূমিধসে মোট ১২৫ জন বাস্ত্যুচ্যুত হয়েছে। তারা এখন অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়ে আছে। ইথিওপিয়া রেডক্রস সোসাইটির সহায়তায় স্থানীয় কর্তৃপক্ষ চাপা পড়াদের অনুসন্ধান ও উদ্ধারকাজ চালাচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই মৃতের সংখ্যা ৫শ’ জনে পৌঁছতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওসিএইচআর) এর হিসাবমতে, ভূমিধসে ২৩ জুলাইয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছিল ১৪ হাজার। এর একদিন পর ২৪ জুলাইয়ে তা বেড়ে হয়েছে ১৫ হাজার ৫১৫। এই মানুষেরা আবারও ভূমিধসের কবলে পড়ার প্রবল ঝুঁকিতে আছে। তাদেরকে অবিলম্বে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া প্রয়োজন।

bdnewseu/25July/ZI/Ethupia


আরো বিভন্ন ধরণের নিউজ