• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

৭ রাষ্ট্রদূত-হাইকমিশনারসহ ১২ কর্মকর্তাকে দেশে ফেরানো হচ্ছে

ন্যাশনাল ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

৭ রাষ্ট্রদূত-হাইকমিশনারসহ ১২ কর্মকর্তাকে দেশে ফেরানো হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পৃথক আদেশে তাঁদের অবিলম্বে ঢাকায় ফিরিয়ে আনার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক ডি এম সালাহ উদ্দিন মাহমুদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। ফেরত নিয়ে আসা এসব কর্মকর্তা চুক্তির ভিত্তিতে বা প্রেষণে ওই পদগুলোতে ছিলেন।এর মধ্যে রয়েছেন ওয়াশিংটন, রাশিয়া, সৌদি আরব, জাপান, জার্মান, সংযুক্ত আরব আমিরাত ও মালে দূতাবাসে দায়িত্বরতরা।

প্রজ্ঞাপনে ওয়াশিংটনে রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, রাশিয়ার রাষ্ট্রদূত কামরুল হাসান, সৌদি আরবের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী, জাপানের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহম্মেদ, জার্মানির রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া, আরব আমিরাতের রাষ্ট্রদূত আবু জাফর ও মালের হাইকমিশনার রিয়াল অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদকে সদর দপ্তর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত আসতে বলা হয়েছে।

এ ছাড়া ওয়াশিংটনে প্রথম সচিব ওয়াহিদুজ্জামান নূর ও কাউন্সেলর আরিফা রহমান রুমা, কানাডার অটোয়ায় কাউন্সেলর অপর্ণা রানী পাল ও কাউন্সেলর মোবাশ্বিরা ফারজানা মিথিলা এবং নিউইয়র্কে তৃতীয় সচিব আসিব উদ্দিন আহম্মেদকে ঢাকায় ফেরত আসার নির্দেশ দেওয়া হয়েছে।

পৃথক পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, আপনাকে সদর দপ্তর পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকায় বদলি করা হয়েছে। অতএব, আপনাদের বর্তমান দায়িত্বভার ত্যাগ করে অবিলম্বে ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা হলো।

bdnewseu/16August/ZI/dp


আরো বিভন্ন ধরণের নিউজ