• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলার চরফ্যাশনে সন্ত্রাসী হামলার শিকার যুগান্তর প্রতিনিধি এম আমীর হোসেন

রিপন শান বিশেষ প্রতিনিধি ভোলা
আপডেট : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

ভোলার চরফ্যাশনে সন্ত্রাসী হামলার শিকার যুগান্তর প্রতিনিধি এম আমীর হোসেন।ভোলার চরফ্যাশনে মোবাইল ফোনে মসজিদ থেকে ডেকে নিয়ে যুগান্তর পত্রিকার চরফ্যাশন দক্ষিণ প্রতিনিধি ও চরফ্যাশন প্রেসক্লাবের সহ-সভাপতি এম আমির হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে।১৪ আগস্ট ২০২৪ বুধবার বিকালে আসরের নামাজ পড়তে গেলে চর মাদ্রাজের যুবদল কর্মী গিয়াস উদ্দিন হওলাদার এই হামলা করেন। এ সময় আমীর হোসেনের ডাক-চিৎকারে মসজিদের মুসল্লিরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালে চিকিৎসাধীন এম আমির হোসেন জানান, বিকালে তিনি তার বাসাসংলগ্ন আল মদিনা মসজিদে আসরের নামাজ আদায় করতে যান। নামাজরত অবস্থায় চর মাদ্রাজের যুবদল কর্মী গিয়াস উদ্দিন হওলাদার তার মোবাইল ফোনে একাধিক ফোন দেন। নামাজ শেষে তাকে আবারও ফোন দিয়ে তিনি কোথায় আছেন জানতে চান।

তার অবস্থান নিশ্চিত করে ওই মসজিদের সামনে এসে অতর্কিত হামলা চালিয়ে মারধর করে গুরুতর জখম করে। তার চিৎকারে মসজিদের মুসল্লিরা এগিয়ে এসে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে যান।

bdnewseu/18August/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ