• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সম্পর্ক ভেঙে গেলেই ধর্ষণের অভিযোগ করেন মেয়েরা:ভারতের নারী কমিশন

ঢাকা থেকে কামনুর নাহার বীথি কর্তৃক সংগৃহীত
আপডেট : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

সম্পর্ক ভেঙে গেলেই ধর্ষণের অভিযোগ করেন মেয়েরা!
প্রথমে মেয়েদের সম্মতিতেই সম্পর্ক গড়ে ওঠে। তারপর সম্পর্কে তিক্ততা দেখা দিলে সেই মেয়েরা ধর্ষণের অভিযোগ দায়ের করেন। ভারতের ছত্তীশগড়ের নারী কমিশনের প্রধানের এমন বক্তব্যে গতকাল শনিবার দেশটিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

সংবাদ মাধ্যম ‘এই সময়’ জানায়, ভারতের মতো দেশে প্রতিদিন প্রতিটি রাজ্যেই নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়। আবার বহু ঘটনা প্রকাশ্যেই আসে না দীর্ঘদিন। মেয়েটির আত্মহত্যা বা অভিযুক্তের দ্বিতীয়বার ধর্ষণের ঘটনার পর তা জানাজানি হয়, সেখানে দায়িত্বশীলদের এমন মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে।

এদিন একটি সংবাদ সম্মেলনে যোগ দিয়ে ছত্তীশগড়ের নারী কমিশনের প্রধান কিরন্ময়ী নায়েক বলেছেন, যদি কোনও বিবাহিত পুরুষ কোনও মেয়ের সঙ্গে সম্পর্কে জড়ায়, তাহলে মেয়েটিকেই বুঝতে হবে যে লোকটি তাকে মিথ্যে কথা বলছে। যদি সম্পর্কটি ঠিকঠাক চলে তবে কোনও সমস্যা হয় না। সেটি না হলেই মেয়েরা অভিযোগ দায়ের করে।

তিনি বলেন, বেশিরভাগ সময়ই মেয়েদের সম্মতিতেই সম্পর্ক গড়ে ওঠে। লিভ-ইন সম্পর্কেও থাকে। তারপর সম্পর্ক ভেঙে গেলেই ধর্ষণের অভিযোগ দায়ের করে মেয়েরা। আমরা অনেক সময় মেয়ে ও ছেলেদের বকাবকিও করি। কাউন্সেলিংয়ের মাধ্যমে আমরা তাদের বোঝানোর চেষ্টা করি।

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০১৯ সালে ভারতে প্রতিদিন ৮৭টি ধর্ষণের ঘটনা দায়ের হয়েছে। গোটা বছরজুড়ে নারীদের বিরুদ্ধে প্রায় ৪ লক্ষ নির্যাতনের অভিযোগ জমা পড়েছে। ২০১৮ সালের তুলনায় যা প্রায় ৭ শতাংশ বেড়েছে।
বিডিনিউজ ইউরোপ /১৪ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ