• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন না অভিনেত্রী অপু বিশ্বাস

অনলাইন বিনোদন ডেস্ক থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন না অভিনেত্রী
অপু বিশ্বাস।চলতি বছরের শুরুর দিকে মাত্র ১০০ টাকা পারিশ্রমিকে নির্মাতা সালমান হায়দারের ‘শেখ রাসেলের আর্তনাদ’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। শনিবার (১৭ আগস্ট) দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়,সম্প্রতি দেশের একটি সংবাদমাধ্যমকে অপু জানান, অনেক আগেই পরিচালক ও প্রযোজককে জানিয়ে দেন- সিনেমাটি করছেন না তিনি। তবে বিষয়টি তখন গণমাধ্যমে প্রকাশ হয়নি।

উক্ত সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কথা ছিল তার। যে কারণে মাত্র ১০০ টাকা পারিশ্রমিকেই কাজটি করতে রাজি হন তিনি। সে সময় অপু বলেছিলেন, ‘সিনেমাটির গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে যাই। ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে। আশা করছি কাজটি দারুণ হবে। শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি।’

তবে মাস ঘুরতেই এবার জানা গেল, সেই সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অপু বিশ্বাস। সেটাও নাকি চুক্তি হওয়ার পরের মাস ফেব্রুয়ারিতেই। এ বিষয়ে এই নায়িকা বলেন, ‘চুক্তির পর কিছুদিনের মাথায় দেখলাম, ছবির প্রযোজক, পরিচালকের কথা ও কাজের মিল নেই। তখনই ছবিটি থেকে সরে আসার সিদ্ধান্ত নিই। যদিও বিষয়টি গণমাধ্যমে আসেনি।’

উল্লেখ্য, অপু বিশ্বাসকে সবশেষ দেখা গেছে ‘লাল শাড়ি’ সিনেমায়। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সায়মন সাদিক।

bdnewseu/18August/ZI/apo


আরো বিভন্ন ধরণের নিউজ