• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

অষ্ট্রিয়ার পার্লামেন্ট নির্বাচনে নমিনেশন পেলেন বাংলাদেশী বংশোদ্ভূত মাহমুদূর রহমান নয়ন

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

অষ্ট্রিয়ার পার্লামেন্ট নির্বাচনে নমিনেশন পেলেন বাংলাদেশী বংশোদ্ভূত মাহমুদূর রহমান নয়ন।আগামী ২৯ সেপ্টেম্বর অষ্ট্রিয়ার পার্লামেন্ট নির্বাচনে নমিনেশন পেয়েছেন বাংলা দেশী বংশোদ্ভূত মাহমুদুর রহমান নয়ন।অষ্ট্রিয়ার সাড়া জাগানো বাংলাদেশী বংশোদ্ভূত, ভোলা জেলার লালমোহনের সন্তান, অস্ট্রিয়ান তরুন রাজনীতিবিদ মাহমুদুর রহমান নয়ন।বিদেশে বিভিন্ন সংগঠন অথবা মূলধারার রাজনীতিতে বাংলাদেশীদের অংশগ্রহণ এখন আর নুতন কিছু নয়। মেধা,যোগ্যতা আর সাহসিকতা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশী বংশোদ্ভূতরা এখন সগৌরবে মহামান্নিত।

মাহমুদুর রহমান নয়ন ছাত্র রাজনীতি দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু। তিনি হায়ার ট্যাকনিকেল কলেজে ছাত্রবস্তায় ২০১২/২০১৩ ইং পুরু অষ্ট্রিয়ার সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়নের স্পিকার নির্বাচিত হন। সেখানে তিনি ১,১ মিলিয়ন স্টুডেন্ট এর নেতৃত্ব দেন।
অস্ট্রিয়ান তরুন রাজনীতিবিদ মাহমুদুর রহমান নয়ন। মাত্র ২৩ বৎসর বয়সে বাংলাদেশী বংশোদ্ভূত এই তরুন অষ্ট্রিয়ার মূলধারার রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন অষ্ট্রিয়ার রাজনৈতিক অঙ্গনে। ২০১৭ইং সালের অক্টোবরে ব্রিটেনে মাস্টার্স করার সময় তরুন এই রাজনীতিকের ডাক পরে অষ্ট্রিয়ার জাতীয় সংসদ নির্বাচনে অস্ট্রিয়ান পিপলস পার্টি থেকে নির্বাচন করার জন্য। তিনি যথারীতি নির্বাচনে অংশ গ্রহন করেন। কিন্তু সামান্য ভোটের ব্যবধানে হেরে যান।


এরপর মাহমুদুর রহমান নয়ন ২০২০ সালে ভিয়েনার সিটি কর্পোরেশনের ২৩ নং ডিসট্রিক্ট থেকে কাউন্সিলর হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করে কাউন্সিলর নির্বাচিত হন। এর মাধ্যমে তিনি অষ্ট্রিয়ার মাটিতে ইতিহাস গড়েছেন।
এবার আবারও অষ্ট্রিয়ার জাতীয় সংসদ নির্বাচনে অস্ট্রিয়ান পিপলস পার্টি(ÖVP) থেকে তাকে নমিনেশন দেয়া হোল। ইতিপূর্বে তিনি শুধু ভিয়েনার ২৩ নং ডিসট্রিক্ট থেকে নির্বাচন করেছিলেন।

এবার তাকে পুরো ভিয়েনা সিটি থেকে নমিনেশন দেয়া হয়েছে। এবার ভিয়েনায় বসবাস করা বাংলাদেশী অস্ট্রিয়ান নাগরিকবৃন্দ মাহমুদুর রহমান নয়ন কে ভোট দিতে পারবেন।এদিকে নয়ন নমিনেশন পাওয়ায় অষ্ট্রিয়ার বাংলাদেশীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়।

bdnewseu/19August/ZI/Austria


আরো বিভন্ন ধরণের নিউজ