• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মেয়র, জেলা পরিষদ, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র অপসারিত

অনলাইন ডেস্ক থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্বাভাবিক কোন নিয়ম বর্হিভূত ভাবে নির্বাচিত হওয়ার কারণে জনগণের কাছে এসব জনপ্রতিনিধিদের কোন গ্রহণযোগ্যতা নেই। এছাড়াও অন্যান্য বহু কারণ তো রয়েছেই।এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ জানান, ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষিতে এবং একটি সিস্টেমের পরিবর্তনের জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো থেকে জনপ্রতিনিধি সরিয়ে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।

আজ সোমবার (১৯ আগস্ট) দুপুরে সচিবালয়ে এসব কথা জানান তিনি।

এ এফ হাসান আরিফ বলেন, ছাত্র-জনতার আন্দোলনের কারণে পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, যারা রাষ্ট্রের সংস্কার চায়। তাই স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানগুলোতে সুশাসন প্রতিষ্ঠিত হয়নি।

এ জন্য তাদের প্রত্যেককে অপসারণ করে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।তবে কাউন্সিলরদেরও অপসারণ হবে কিনা, তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা

এর আগে, দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়র, ৬০ জেলা পরিষদ, ৪৯৩ উপজেলা পরিষদ, ৩২৩টি পৌরসভার চেয়ারম্যানদের অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। একইসঙ্গে সবগুলো প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের আদেশও জারি করা হয়েছে।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, কতদিনের জন্য প্রশাসক নিয়োগ হলো সেটার কোনো ধরাবাঁধা নিয়ম নেই।
নির্বাচিত জনপ্রতিনিধি নিয়োগ হবে কিনা তা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত হবে।
bdnewseu/19August/ZI/politics


আরো বিভন্ন ধরণের নিউজ