• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম ভ্যাক্সিন নিলেন একজন নার্স

কামরুজ্জামান ডালিম ভুঁইয়া ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

নার্সকে দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রে করোনার টিকা দেওয়া শুরু
যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে। এক নার্সকে দেওয়ার মাধ্যমে গণ টিকাকরণের কার্যক্রম শুরু হয়। প্রেসিডেন্ট ট্রাম্পও গণ টিকাকরণের কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন।

স্থানীয় সময় গতকাল সোমবার সকাল সাড়ে ৯ টায় নিউ ইয়র্কের নার্স স্যান্ড্রা লিন্ডসেকে প্রথম টিকা দেওয়া হয়। তিনি বলেন, অন্যান্য টিকা নিলে যেমন অনুভূত হয় তেমনই মনে হচ্ছে। আশা করি ভাল ফল পাওয়া যাবে।

এর আগে ফাইজারের টিকা ১৬ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জন্য কতোটা নিরাপদ বা সামান্য ঝুঁকি উপেক্ষা করে এই টিকায় ছাড়পত্র দেওয়া যায় কিনা তা নির্ধারণ করতে গত বৃহস্পতিবার বৈঠকে বসেছিল মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। বৈঠকে ফাইজারের পক্ষেই পড়ে সিংহভাগ বিশেষজ্ঞের ভোট।

টিকাটির জরুরি ব্যবহারের ছাড়পত্র দেওয়ার পক্ষে ভোট দেন কমিটির ১৭ সদস্য। এর শনিবারই ছাড়পত্র দেওয়া হয়। এরপর মিশিগান প্ল্যান্ট থেকে প্রথম দফার ওষুধ রপ্তানি শুরু করে মার্কিন সংস্থা ফাইজার। —রয়টার্স
বিডিনিউজ ইউরোপ /১৫ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ