• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ময়মনসিংহের ত্রিশালের ধলা মধ্য বাজারে ওয়ালটন শো-রুমে চুরি

সুরুজ আলী সূর্য, ময়মনসিংহ
আপডেট : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

ওয়ালটন শো-রুম থেকে ক্যাশ প্রায় ২ লক্ষ টাকা এবং ৩২ ইঞ্চি দুই টা এলইডি টিভি চুরি।ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধলা মধ্য বাজারে ওয়ালটন শো-রুম, নাবিল ইলেকট্রনিক নামে একটি শো-রুম থেকে ক্যাশ প্রায় ২ লক্ষ টাকা এবং ৩২ ইঞ্চি দুই টা এলইডি টিভি চুরি হয়েছে। তবে চোর চক্রের সদস্যরা সিসি ক্যামেরা ভেঙে ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে,রবিবার রাতে ‘নাবিল ইলেক ট্রনিক’ র মালিক শেখ সবুজ দোকান বন্ধ করে বাসায় যান।ওয়ালটন শো-রুমে রয়েছে ফ্রিজ, টেলিভিশন রাইস কুকার আরো অনন্য ইলেকট্রনিক সামগ্রী।সোমবার (০৭ অক্টোবর) সকালে শেখ সবুজ ওয়ালটন শো-রুম খুলে দেখেন শো-রুমের একপাশের শাটার ভাঙ্গা ও সিসি ক্যামেরা ভেঙে ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে গেছে।শো-রুমে রাখা ফ্রিজ টেলিভিশন এবং অনন্য ইলেকট্রনিক জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

নাবিল ইলেকট্রনিক এর শেখ সবুজ বলেন,বাজারে প্রায়ই চুরির ঘটনা বেড়ে চলেছে। নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা লাগিয়ে ছিলাম।

সবুজ বলেন আমি চাই সুষ্ঠু তদন্ত করে ক্যাশ,টিভি উদ্ধার ও জড়িতদের আইনের আওতায় আনা হউক।
bdnewseu/8October/ZI/Trishal


আরো বিভন্ন ধরণের নিউজ