• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হাঙ্গেরি অভিবাসন বিষয়ে ইইউ’র অভিন্ন আশ্রয়নীতি থেকে বেরিয়ে যেতে চায়

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

হাঙ্গেরি অভিবাসন বিষয়ে ইইউ’র অভিন্ন আশ্রয়নীতি থেকে বেরিয়ে যেতে চায়।ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন আশ্রয়নীতি থেকে বেরিয়ে যেতে চায় হাঙ্গেরি৷ ইতিমধ্যে ব্রাসেলসকে এক চিঠিতে নিজেদের ইচ্ছার কথা জানিয়েছে দেশটির সরকার৷মঙ্গলবার (৯ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে এতথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়,.এর আগে গত মাসে ইউরোপের আরেক দেশ নেদারল্যান্ডস এমন পদক্ষেপ নিয়েছিল। ইউনিয়নের অভিন্ন আশ্রয় নীতি থেকে সরে যেতে চায় নিজেদের ইচ্ছার কথা ব্রাসেলকে জানায় দেশটি৷

হাঙ্গেরির ইউরোপ বিষয়ক মন্ত্রী ইয়োনাস বোকা সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে হাঙ্গেরির আশ্রয়নীতি থেকে চলে যাওয়ার আবেদনের বিষয়টি জানান৷ ইউরোপীয় ইউনিয়নের হোম অ্যাফেয়ার্স কমিশনার ইলফা ইয়োহানসনকে বিষয়টি জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি৷

তিনি আরও জানান, তার দেশ নেদারল্যান্ডসকে অনুসরণ করতে চায় এবং এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে৷ তবে ইউনিয়নের শেনজেন ভিসা জোনে থাকার জন্য তার দেশ প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি৷

হাঙ্গেরির এই মন্ত্রী আরো বলেন, ‘‘নিজের সীমান্ত সুরক্ষিত রাখতে এবং অনিয়মিত অভিবাসন, যা দেশের নিরাপত্তার জন্য ঝুঁকি তা ঠেকাতে হাঙ্গেরি কঠোর পদক্ষেপ নিতে দৃঢ় প্রতিজ্ঞ৷’’ আর ‘অনিয়মিত অভিবাসন’ ঠেকাতে জাতীয় পর্যায়ে ‘অভিবাসন বিষয়ে শক্ত পদক্ষেপই একমাত্র পথ’ বলেও মন্তব্য করেন তিনি৷

তবে হাঙ্গেরি ও নেদারল্যান্ডস ইউনিয়নের এই অভিন্ন নীতিমালা মেনে নেওয়ার বাধ্যবাধকতা থেকে বেরিয়ে আসতে হতে পারবে কি না সে বিষয়টি নিশ্চিত নয়৷ নিয়ম অনুযায়ী এজন‍্য জোটের ২৭ সদস্য দেশের অনুমতির প্রয়োজন হবে৷ অবশ্য জোটের দেশগুলো এরইমধ্যে আশ্রয় আবেদন নীতির সংস্কারের পক্ষে একমত হয়েছে৷
bdnewseu/9 October/ZI/eu


আরো বিভন্ন ধরণের নিউজ