• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

করোনার কারণে সচেতন থেকে কাজ করতে হবেঃআঁখি আলমগীর

বিডিনিউজ ইউরোপ বিনোদন ডেক্স
আপডেট : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

করোনার কারণে সচেতন থেকে কাজ করতে হবেঃআঁখি আলমগীর

করোনার কারণে দীর্ঘ সময় ধরে স্টেজ শো বন্ধ ছিলো। গত দুই মাস ধরে টুকটাক করে আয়োজন চলছে শোয়ের। তারই ধারাবাহিকতায় চলতি মাসে কক্সবাজারে দুটি শোতে অংশ নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। এর আগে অক্টোবর থেকে বিরতির পর শো শুরু করেন তিনি। এই সময়ে শো করাটা কি ভয়ের মনে হচ্ছে? উত্তরে আঁখি বলেন, ভয়ের তো বটেই! কিন্তু কতদিন শিল্পীরা স্টেজের বাইরে থাকবে! তবে অবশ্যই স্বাস্থ্যবিধিকে গুরুত্ব দিতে হবে। সচেতন থেকে কাজ করতে হবে। আমিও সচেতনতা অবলম্বন করেই শো করছি, রেকর্ডিং করছি। আঁখি যোগ করে বলেন, এখন তো করোনা আরো বাড়ছে।
আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও বাড়ছে দিন দিন। তাই সচেতনতার কোনো বিকল্প নেই। এদিকে আঁখি আলমগীর সর্বশেষ সরকারি অনুদানের ছবি ‘আশির্বাদ’ এ গান গেয়েছেন। এখানে ইমন সাহার সুর ও সংগীতে একটি গানে কন্ঠ দিয়েছেন তিনি। সিনেমার গান কি নিয়মিত করা হচ্ছে? আঁখি আলমগীর বলেন, সিনেমার গান নিয়মিতই করছি। তবে একটু বুঝে শুনে ভালো গানগুলো করার চেষ্টা করছি। সর্বশেষ ‘আশির্বাদ’ এ বেশ সুন্দর একটি গান করলাম। এর বাইরে আরো কিছু ছবিতে গাওয়ার কথাবার্তা চলছে। ব্যাটে বলে মিললে করে ফেলবো। এর বাইরে আর কি খবর? আঁখি বলেন, কয়েকটি মৌলিক গান করার প্রস্তুতি চলছে। এগুলো নতুন বছরে নির্দিষ্ট সময় পর পর প্রকাশের ইচ্ছে রয়েছে। এই সময়ে মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থা কেমন মনে হচ্ছে? উত্তরে এ কণ্ঠশিল্পী বলেন, অবস্থা বেশি একটা ভালো না। করোনা পরিস্থিতির কারণে কোনো কিছুর অবস্থাই ভালো না। সংগীতের অবস্থা আরো নাজুক। কারণ স্টেজ শো অনেক দিন বন্ধ ছিলো। এখন শো আয়োজন হলেও সংখ্যা একেবারে কমে গেছে। অনেক শিল্পী-মিউজিশিয়ানই আর্থিক ক্ষতির সম্মুখিন হচ্ছেন। এটা খুবই দুঃখজনক বিষয়। দোয়া করি যেন এই পরিস্থিতির অবসান হয়। আবার সব স্বাভাবিক হয়।
সূত্র- মানবজমিন অনলাইন
বিডিনিউজ ইউরোপ / ১৫ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ