• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইতালির ওয়ার্ক পারমিট ভিসায় বাংলাদেশী বড় ধাক্কা খেল

জহিরুল ইসলাম ইন্টারন্যাশনাল ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

ইতালির ওয়ার্ক পারমিট ভিসায় বাংলাদেশী বড় ধাক্কা খেল। হিন্দোসতান টাইমসের প্রতিবেদন থেকে জানা গেছে বাংলাদেশী কাজের আবেদনে জমা পড়েছে ভুরি ভুরি জাল ডকুমেন্টস। আর সেই কারণ দেখিয়েই বাংলাদে শিদের ওয়ার্ক ভিসা দেওয়া বন্ধ করল ইতালি। এর ফলে বিপাকে পড়েছেন সেদেশে কর্মরত অন্তত ২ লক্ষ বাংলা দেশি। ইতিমধ্যে ঢাকায় ইতালির দূতাবাস থেকে বিষয়টি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে জানানো হয়েছে। রবিবার থেকে শুরু হয়েছে বাংলাদেশিদের পাসপোর্ট ফেরত দেওয়ার প্রক্রিয়া।

গত ১৭ অক্টোবর এক বিবৃতিতে ইতালির পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রনালয় জানিয়েছে, ১১ অক্টোবর পর্যন্ত বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের দেওয়া ওয়ার্ক পারমিট স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে তারা। ইতালি আরো জানিয়েছে বাংলাদেশিরা কাজের আবেদন করে এত বেশি জাল ডকুমেন্টস জমা দিচ্ছেন যে তাদের দফতরের পক্ষে সমস্ত ডকুমেন্টস সত্যতা এত দ্রুত পরীক্ষা করা সম্ভব হচ্ছে না।

শুধু জাল ডকুমেন্টস নয়, কোথাও মালিকপক্ষের পর্যাপ্ত আয় নেই বলেও ওয়ার্ক পারমিটের অনুরোধ প্রত্যাখ্যান করা হচ্ছে বলে জানা গিয়েছে। এর জেরে বিপাকে পড়েছেন ইতালিতে অভিবাসী বাংলাদেশিরা। রবিবার থেকে তাদের পাসপোর্ট ফেরতের প্রক্রিয়া শুরু করেছে ইতালি সরকার।

ইতালিতে প্রায় ২ লক্ষ বাংলাদেশি শ্রমিক কাজ করেন। সেদেশের সরকারের এই সিদ্ধান্তের ফলে তারা বিপাকে পড়েছেন। তবে ইতালির ওয়ার্ক পারমিট নিয়ে বাংলাদেশি দের জটিলতা নতুন নয়। কয়েক বছর ধরেই বাংলাদেশি দের অধিকাংশ ওয়ার্ক পারমিটের আবেদন করছে ইউরো পের দেশটি। পারমিট পেলেও অপেক্ষা করতে হচ্ছে মাসের পর মাস।

এক্ষেত্রে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের কূটনৈতিক অফিসের যথেষ্ট কৌশলের ঘাড়তি রয়েছে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশীরা।এ বিষয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করতে অনুরোধ জানিয়েছেন ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন সংক্ষেপে এবজা ।
bdnewseu/22October/ZI/Italy


আরো বিভন্ন ধরণের নিউজ