• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলায় বিপুলসংখ্যক দেশিয় অস্ত্রসহ ২জনকে আটক করেছে কোস্ট গার্ড

তানজিল হোসেন ,ভোলা
আপডেট : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

ভোলায় বিপুল পরিমাণ, দেশীয় অস্ত্রসহ ২জন আটক করলো- কোস্ট-গার্ড।বেশকিছুদিন ধরে ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন চরপাতা এলাকার মেঘনা নদী এবং তৎসংলগ্ন চরে মোঃ লোকমান হোসেন এর নেতৃত্বে একটি সন্ত্রাসী দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজী, ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন ধরণের অপকর্ম পরিচালনা করে আসছিলো বলে জানা যায়।

ভুক্তভোগী জনসাধারণ কোস্ট গার্ডের নিকট সাহায্য চাইলে কোস্ট গার্ড উক্ত এলাকাসমূহে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। ফলশ্রুতিতে, গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৭ অক্টোবর (রবিবার) দুপুর ০১: ৩০ মিনিট ঘটিকা হতে দুপুর ০৪: ০০ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক স্টাফ অফিসার (অপারেশান্স) দক্ষিণ জোন এর নেতৃত্বে কোস্ট গার্ড ও বাংলাদেশ পুলিশ এর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দৌলতখান উপজেলাধীন চরপাতা এলাকা হতে দুর্ধর্ষ সন্ত্রাসী মোঃ লোকমান হোসেন (৫০) ও তার ছেলে মোঃ হাসনাইন (২৩) কে ০১ টি আগ্নেয়াস্ত্র ও ০৬ টি দেশীয় অস্ত্র (০২ টি রামদা, ০১ টি দা, ০১ টি চাইনিজ কুড়াল, ০১ টি ছুরি ও ০১ টি চাপাতি) সহ আটক করা হয়।

আটককৃত সন্ত্রাসী মোঃ লোকমান হোসেন ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন ০৪ নং চরপাতা ইউনিয়ানের হাওলাদার বাড়ির বাসিন্দা মৃত আব্দুর রহিম হাওলাদার এর ছেলে।

পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীদ্বয়কে জব্দকৃত আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও সকল আলামতসহ দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।
veneer/29October/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ