• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

বাধন রায় , ঝালকাঠি
আপডেট : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

ঝালকাঠিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন।আলু, পেয়াজ ও খোলা সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির  প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (০২ ডিসেম্বর) বেলা ১২টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।মানববন্ধনে বক্তব্য দেন, ক্যাবের সভাপতি ইলিয়াস সিকদার ফরহাদ, ক্যাব সদস্য আনোয়ার হোসেন আনু, আল-আমিন বাকলাই, তেল গ্যাস রক্ষা কমিটির আহবায়ক হুমায়ূন কবির, সিপিবির সাধারণ সম্পাদক প্রসান্ত দাস হরি, উন্নয়ন কর্মী কবিতা হাওলাদার। 

বক্তারা বলেন, বর্তমানে বাজারে নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম বেড়েছে যা জনজীবনে চাপ সৃষ্টি করেছে। খুচরা বাজরে আলু, পেয়াজ ও খোলা সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে

এসব পণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। কিন্তু সরকারের পক্ষ থেকে এ বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ চোখে পড়ছেনা। বক্তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য স্থিতিশীল রাখতে সারা দেশে বিশেষ টাস্কফোর্সের কার্যক্রম চলমান রাখারও আহবান জানান।
bdnewseu/2December/ZI/Jalokati


আরো বিভন্ন ধরণের নিউজ