• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

গ্রিসে ড. সাইয়্যেদা ফারহানা নূর চৌধুরীকে বিদায় সম্বর্ধনা

প্রদীপ কুমার সরকার ( গ্রীস) এথেন্স
আপডেট : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

গ্রিসে ড. সাইয়্যেদা ফারহানা নূর চৌধুরীকে বিদায় সম্বর্ধনা

বাংলাদেশ গার্মেন্টস এসোসিয়েশন ইন গ্রিসের পক্ষ থেকে বিদায় সম্বর্ধনা জানিয়েছেন
ডিপ্লোমেটিক মিশনের গতানুগতিক ধারায় সকলকেই চলে যেতে হয়, বদলী হতে হয়। তেমনি চলে গেলেন বাংলাদেশ দূতাবাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ, কর্মঠ , মেধাবী, জনবান্ধব কাউন্সিলর (শ্রম) সাইয়্যেদা ফারহানা নূর চৌধুরী। ১৫ ডিসেম্বর তার গ্রীসের অফিস জীবনের শেষ দিন ছিল। গার্মেন্টস নেতৃবৃন্দরা তার ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।


এ সময় উপস্থিত ছিলেন বিজিএজি’র (বাংলাদেশ গার্মেন্টস এসোসিয়েশন ইন গ্রিস) সভাপতি শেখ আলামিন, সাধারণ সম্পাদক নূর আমিন দেওয়ান, সিনিয়র সহ-সভাপতি দাদান মৃধা ও সামাদ মাতুব্বর, লতিফ মোল্লা, আজিজ ইসলাম, সোবাহান বেপারী
বৈশ্বিক করোনা মহামারীর কারণে অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে তাকে গতকাল বিকালে উষ্ণ ফুলেল বিদায় সম্বর্ধনা জানান বাংলাদেশ গার্মেন্টস এসোসিয়েশন ইন গ্রিসের নেতৃবৃন্দরা। সাথে উপস্থিত ছিলেন মান্যবর রাষ্ট্রদূত আসুদ আহমেদ, কাউন্সিলর যথাক্রমে মুহাম্মদ খালেদ ও সুজন দেবনাথ। ফেয়ারওয়েল শেষে রাষ্ট্রদূত ও দূতাবাস কর্মকর্তাদের সাথে কুশলাদিও বিনিময় করেন ও তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেন বিজিএজি’র (বাংলাদেশ গার্মেন্টস এসোসিয়েশন ইন গ্রিস) নেতৃবৃন্দরা।
পাশাপাশি জনগণের পাসপোর্ট প্রদানসহ দূতাবাসের কার্যক্রম আরো সচল ও গতিময় করার আহ্বান জানান নেতৃবৃন্দরা।
বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীস।
বিডিনিউজ ইউরোপ /১৬ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ