• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হাতীবান্ধায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

মিজানুর রহমান লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

হাতীবান্ধায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

লালমনিরহাটের হাতীবান্ধায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে বাংলাদেশের মহান বিজয় দিবস। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর এই বছরে বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে। বঙ্গবন্ধু শুধু দেশকে স্বাধীনতা অর্জনে নেতৃত্বই দেননি, তিনি দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে একটি শক্ত ভিতও তৈরি করে দিয়েছিলেন। তিনি এ দেশের মানুষকে জাতিসত্ত্বার পরিচয় এনে দিয়েছেন।

দিবসটি উপলক্ষে বুধবার সকালে হাতীবান্ধা উপজেলা প্রশাসন,উপজেলা আওয়ামীলীগ,জাতীয়তাবাদী দল- বিএনপি, জাতীয় পার্টি, ও দলগুলোর সকল অঙ্গসংগঠনসহ বিভিন্ন সরকারি- বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান,সামাজিক সংগঠন, বীর মুক্তিযোদ্ধাগন হাতীবান্ধা উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে উপজেলা আওয়ামীলীগ,ছাত্রলীগ,যুবলীগসহ সকল অঙ্গসংগঠন দলীয় কার্যালয়ে পতাকা উত্তলন এবং বিজয় র্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

হাতীবান্ধা উপজেলা প্রশাসনের আয়োজনে এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট -১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন, হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামিমা সুলতানা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এর শীর্ষ স্থানের নেতা কর্মীরা।
বিডিনিউজ ইউরোপ /১৭ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ