• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলায় র‍্যাবের অভিযানে ১২ মামলার আসামি আটক ১

তানজিল হোসেন, ভোলা
আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

ভোলায় র‍্যাবের অভিযানে ১২ মামলার আসামি আটক ১।ভোলায় দুর্ধর্ষ ফজলু ডাকাত বাহিনীর প্রধান ওরফে ফজুল (৪৫) ডাকাতকে আটক করেছে র‍্যাব-৮ এর একটি টিম। অদ্য ২২ ডিসেম্বর (রবিবার) সকাল ৯ ঘটিকার সময় ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমউদ্দিন লঞ্চঘাট থেকে তাকে আটক করা হয়।
আটক ফজুল বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের মোঃ হাফিজ মাঝির ছেলে।

র‍্যাব সূত্র জানায়, আটক ডাকাত ফজলু ভোলায় ত্রাসের রাজত্ব কায়েম করতেন, তিনি একজন দুর্ধর্ষ ডাকাত। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় অস্ত্র, দস্যুতা, ডাকাতি, মাদক, চুরি, হত্যার চেষ্টা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ডের মোট ১২ টি মামলা রয়েছে। এর মধ্যে বোরহানউদ্দিন থানার ৬ টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলো সে।

র‍্যাব আরও জানায়, মেঘনায় জেলেদের ভয়ভীতি প্রদর্শন করে মৎস্যঘাট দখলসহ বিভিন্ন রকম চাঁদাবাজি করতেন। তার অত্যাচারে সাধারণ মানুষ ছিলো নিপীড়িত। পরে আটককৃত আসামিকে বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে।

Economist/23December/ZI/Crime


আরো বিভন্ন ধরণের নিউজ