• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

“হে নতুন প্রভাত,হে বিজয় দিবস” :শেখ মোঃ সুরুজ আলী সূর্য

শেখ মুহাম্মদ সুরুজ আলী
আপডেট : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

হে নতুন প্রভাত,হে বিজয় দিবস।
শেখ মোঃ সুরুজ আলী সূর্য

হে প্রভাত, আজকে বিজয়ের উল্লাস গাঁথা,
ব্যর্থতা নয় তো,নতুন বীরত্ব গাঁথা।
আজ প্রভাতে প্রভাতে উল্লাসে প্রতিক্ষণ,
পৃথিবী ভাবুক কেমন ছিলো জীবন-মরণ সন্ধিক্ষণ?
আজকে এই দিন,দেখুক উল্লাসের দিন,
পৃথিবী দেখুক,পৃথিবী দেখুক এইদিন।
আজ ক্রমশ বেড়ে যাচ্ছে স্বপ্নের কত ইচ্ছে,
সেটা তো ছিল না আগে,এখন জয়ে কত কেচ্ছা।
বিজয় দেখেছি,আমি বিজয় এঁকেছি,
পৃথিবী দেখুক,বিজয়ের পতাকা উড়িয়েছি।
হে প্রভাত,শিশিরে-শিশিরে গায়ছে যে গান,
উড়ন্ত পাখি কলকাকলিতে ছড়াচ্ছে ঐকতান।
হে বিজয়,আজকে পৃথিবী দেখুক,
হাতে হাতে নতুন করে ভ্রাতৃত্ব শপথ হউক।
ভুলে যাও,ভুলে যাও ধর্মের ভেদাভেদ,
আসো বুকে টানো, বুকে টানো বিভেদ।
হে নতুন প্রভাত,হে বিজয় দিবস,
পালিত হউক,পালিত হউক পূর্ণদিবস।
বিডিনিউজ ইউরোপ /১৭ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ