• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলার ব্যস্থতম নতুন বাজার সড়কটি ট্রাফিক বিহীন- ভোগান্তিতে সাধারণ মানুষ

তানজিল হোসেন, ভোলা
আপডেট : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

ভোলার ব্যস্থতম নতুন বাজার সড়কটি ট্রাফিক বিহীন- ভোগান্তিতে সাধারণ মানুষ।ভোলার ব্যস্থতম নতুন বাজার সড়কটি এখন ব্যাটারি চালিত অটোরিক্সা ও হকারদের দখলে। এই ব্যস্থতম সড়কটি দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষের যাতায়াত করতে হয়। অদ্য ৩০ ডিসেম্বর (সোমবার) সকালে সরে জমিন ঘুরে দেখা যায় এই সড়কটির যানজট এতোই ব্যাপক আকার ধারণ করেছে যে তিন মিনিটের রাস্তা পাড়ি দিতে ৩০ মিনিটের উপরে চলে যায়। এতে মানুষের প্রয়োজনীয় সময় অপচয় হচ্ছে। ব্যস্থতম এই সড়কটির পাশেই গুরুত্বপূর্ণ স্থাপনা ভোলা পৌরসভা, জেলা পরিষদ, ভূমি অফিস, সদর মডেল থানা, জেলা নির্বাচন কমিশন কার্যালয়, পুলিশ সুপার কার্যালয়, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, জেলা প্রশাসক কার্যালয়, জেলা দায়রা জজ কোর্ট অবস্থিত এসকল কার্যালয়ে সাধারণ মানুষকে যাতায়াত করতে গিয়ে তীব্র যান জটের ভোগান্তিতে পড়তে হচ্ছে প্রতিনিয়ত।

কেননা এই সড়কটিতে ব্যাটারি চালিত অটোরিক্সা যত্রতত্র যে যার খুশি মত যাত্রী উঠা নামা করে এবং সড়কের পাশেই ফুটপাতটি সম্পূন্ন হকারদের দখলের কারণে উক্ত সড়কটিতে তীব্র যানজট সৃষ্টি হয়। যাহার ফল ভোগ করতে হয় এই সড়কটি দিয়ে যাতায়াত করা সাধারণ মানুষের।

কিন্তু অত্যান্ত পরিতাপের বিষয় হলো এই সড়কটির যানজট নিরসনে ভোলার প্রশাসন উদাসিন। যানজট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ না নেওয়াতে এই সড়কটিতে যাতায়াত করা সাধারণ মানুষদের মধ্যে চাপাক্ষোভ বিরাজ করছে।

ভোলার সুশীল সমাজের কাছে উক্ত যানজটের বিষয়ে জানতে চাইলে তারা বলেন, উক্ত সড়কটিতে কোনো ট্রাফিক কন্ট্রোল না থাকায় যে যার খেয়াল খুশি মতো সড়কটি ব্যবহার করতেছে যাহা অত্যান্ত দুঃখজনক। অচিরেই সড়কটিতে ট্রাফিক কন্ট্রোলের আওতায় আনার আশা প্রকাশ করেন।

Economist/2January/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ