• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বাঁধন রায়, ঝালকাঠি
আপডেট : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

ঝালকাঠিতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা।ঝালকাঠির সদর উপজেলার বাউকাঠি বাজারের মোবাইল ব্যবসায়ী সুদেব হাওলাদার (২৮)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃৃত্তরা। সোমবার  দিবাগত গভীর রাতে উপজেলার নবগ্রাম ইউনিয়নের রামপুর জোড়াপোল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম সুদেব হালদার উপজেলার বেতরা গ্রামের সুবোধ হালদারের ছেলে। স্থানীয় বাউকাঠি বাজারে তিনি একটি মোবাইলের দোকান চালাতেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছে, সোমবার রাত ১১ টার দিকে সুদেব বাউকাঠি বাজারে তার  মোবাইলের দোকান বন্ধ করে বাড়ির পথে রওনা দেন।  পথিমধ্যে রামপুর জোড়াপোল এলাকায়  দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

নিহত সুদেব হালদারের বড় ভাই সুকেশ হালদার বলেন,‘ কয়দিন আগে মোবাইল মেরামত নিয়ে একটি পক্ষের সাথে ঝগড়া হয়। ধারনা করা হচ্ছে একারনেই আমার ভাইকে হত্যা করা হতে পারে। যারা আমার ভাইকে হত্যা করছে আমি তাদের ফাঁসি চাই।

নিহত সুদেব হালদারের মা শেফালী হালদার  বলেন,‘ আমার ছেলে কারো সাথে কোন দিন খারাব ব্যবহার করেনি, কোন অন্যায় করেনি। কেন আমার ছেলেকে হত্যা করা হল। আমি এর বিচার চাই।

ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, মাথায় কোপের আঘাত দেখা গেছে ধারনা করা হচ্ছে এটি হত্যা কান্ড। সুরতহাল করার পর লাশ ময়নাতদন্তের জন্য ঝাল কাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে । এ বিষয়ে হত্যা মামলা দায়ের করা হবে।

Economist/9January/ZI/Jalokati


আরো বিভন্ন ধরণের নিউজ