• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

শীতে শ্রমিক সংকটে ঝালকাঠিতে বোরো আবাদ ব্যাহত

বাঁধন রায়, ঝালকাঠি
আপডেট : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

শীতে শ্রমিক সংকটে ঝালকাঠিতে বোরো আবাদ ব্যাহত। শীত, ঘন কুয়াশা, বৈরি আবহাওয়া আর শ্রমিক এবং সেচ সংকটে ঝালকাঠিতে বোরো আবাদ ব্যাহত হচ্ছে। এর মধ্যে সার, কীটনাশক ও উপক রণের মূল্য বৃদ্ধিতে হতাশায় ভুগছেন চাষীরা। এ অব স্থায় বোরো আবাদের লক্ষমাত্রা অর্জন নিয়ে সংশয় দেখা দিয়েছে। ঝালকাঠি জেলায় চলতি মৌসুমে ১৩ হাজার ৮’শ হেক্টক জমিতে বোরো আবাদের লক্ষ্য মাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ইতোমধ্যে ৭৬৫ হেক্টর জমিতে বীজতলা তৈরি করেন কৃষ করা। শুরু তেই সার, কীটনাশক এবং বীজসহ উপকর ণের মূল্য বৃদ্ধির কারনে বিপাকে পরেছেন কৃষকরা।

পলি পরে খাল গুলো ভরাট হয়ে যাওয়ায় সময়মত ক্ষেতে সেচে দিতে না পারায় রোপন করা বোরোর ক্ষেত শুকিয়ে ফেটে যাচ্ছে। অন্যদিকে শ্রমিক সংকটের কারনে বীজ তলা থেকে চারা উত্তোলন, জমি তৈরি এবং রোপন প্রকৃয়া ব্যাহত হচ্ছে। কৃষকরা জানিয়েছে প্রতি বছর বোরো মৌসু মে যশোর, সাতক্ষীরা, নাজিরপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে শ্রমিকরা এখানে আসত। এবছর প্রচণ্ড শীতে তঁারা আসতে পারেনি। ফলে আবাদ কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, শীত এবং কুয়াশার কবল থেকে বীজতলা রক্ষার জন্য কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

Economist/13January/ZI/Jalokati


আরো বিভন্ন ধরণের নিউজ