• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

চকরিয়া লেফটেন্যান্ট তানজিমের পিতা-মাতার হাতে ফ্ল্যাটের চাবি স্থান্তর

Online National desk at the Economist
আপডেট : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

কক্সবাজারের চকরিয়ায় ডাকাত ধরার অভিযানে গিয়ে নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজীম ছারোয়ার নির্জনের পরিবারের কাছে ঢাকার একটি ফ্ল্যাটের চাবি হস্তান্তর করা হয়েছে। সোমবার (১৪ জানুয়ারি) পূর্বাচল জলসিঁড়ি আবাসনের চাবিটি নির্জনের বাবা-মায়ের হাতে হস্তান্তর করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সেনাবাহিনীর ভেরিফায়েড ফেইসবুক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। ওই পোস্টে বলা হয়েছে, কক্সবাজারের চকরিয়ায় গত ২৪ সেপ্টেম্বর ডাকাতি মোকাবিলায় যৌথবাহিনীর অভিযান পরিচালনাকালে দুর্বৃত্তদের আঘাতে নিহত হন এই সেনা কর্মকর্তা। “মাতৃভূমির জন্য দায়িত্ব পালনে তার নিঃস্বার্থ আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।”

নির্জন নিহতের পর আইএসপিআর জানিয়েছিল, ঘটনার রাতে চকরিয়ার পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর আসে। ঘণ্টাখানেকের মধ্যে চকরিয়া আর্মি ক্যাম্পের সদস্যরা সেখানে পৌঁছান। অভিযানের সময় ৭-৮ সদস্যের ডাকাত দলটির কয়েকজনকে তাড়া করেন লেফটেন্যান্ট নির্জন।

এ সময় নির্জনের ঘাড়ে ছুরিকাঘাত করে ডাকাতরা। এতে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তাৎক্ষণিকভাবে তাকে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Economist/15January/ZI/army


আরো বিভন্ন ধরণের নিউজ