• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

তুরস্কের একটি স্কি রিসোর্টে অগ্নিদগ্ধ হয়ে ৭৬ জনের মৃত্যু

Online desk at the Economist Turkey
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

DW:উত্তর-পশ্চিম তুরস্কের একটি স্কি রিসোর্টে অগ্নিদগ্ধ হয়ে ৭৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫০ জন।একটা পাহাড়ের উপরে বহুতল গ্র্যান্ড কারটাল হোটেলের রেস্তোরাঁয় আগুন লাগে। তারপর দ্রুত আগুন ছড়ায়।তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া বলেছেন, ”আমরা শোকস্তব্ধ।” তিনি জানি য়েছেন, ”৫২ জনকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞরা কাজ করছেন।”

জানালা থেকে ঝাঁপ:

স্থানীয় মিডিয়া জানিয়েছে, ”অনেকে ভয় পেয়ে জানালা দিয়ে লাফ মারেন। অনেকে জানালার সঙ্গে বেডশিট ও কম্বল বেঁধে নিচে নামতে চান।”

টিভি ফুটেজে দেখা গেছে, হোটেলের ছাদ ও উপরের তলাগুলি জ্বলছে। কালো ধোঁয়া উঠছে।তুরস্কে এই সময় স্কুলে ছুটি বলে প্রচুর মানুষ গেছিলেন। ২৩৮ জন হোটেলে ছিলেন।পাশের হোটেলে কাজ করা ওমর সাকরাক বলেছেন, ”একজন তার এক বছরের বাচ্চাকে বাঁচাবার জন্য মরিয়া ছিলেন। তিনি বলছি লেন, আমি বাচ্চাকে ছুঁড়ে দিচ্ছি। এখানে থাকলে সে পুড়ে মারা যাবে।”

স্কি ইন্সট্রাক্টর নেকমি কেপসিতুতান বেসরকারি টিভি এনটিভি-কে জানিয়েছেন, তিনি ২০ জনকে উদ্ধার করেছেন। কিন্তু এত ধোঁয়া ছিল যে, ফায়ার এসকেপ খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার কিছু ছাত্রের কাছে তিনি যেতে পারেননি।

তদন্ত শুরু:

তুরস্কের কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।এনটিভি জানিয়েছে, হোটেলে ১৬১টি ঘর ছিল। ঘরগুলিতে কাঠের কারুকার্য ছিল। তার ফলে আগুন দ্রুত ছড়িয়েছে।সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ৩০ টি দমকল ইঞ্জিন ও ২৮টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে যায়। কাছা কাছি যে হোটেলগুলি আছে, সেগুলি থেকে সবাইকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এর্দোয়ান জানিয়েছেন, দোষীরা শাস্তি পাবেই।পুলিশ এখনো পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে।

Economist/23January/ZI/Turky


আরো বিভন্ন ধরণের নিউজ