গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মান্যবর রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন হোমনা বাঞ্ছারামপুর সাংগঠন ইন গ্ৰিসের নেতৃবৃন্দ। সভাপতি দুলাল মিয়া ,সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম সহ বাংলাদেশ কমিউনিটি সিনিয়র সহ সভাপতি হাজী মোহাম্মদ জসিম উদ্দিন ,মুক্তিযোদ্ধা হুমায়ূন আহমেদ কবির, হোমনা বাঞ্ছারামপুর সংগঠনের মোঃ হোসেন সহ-সভাপতি, বাদল মিয়া সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ মানিক সম্মানিত কার্যকারী সদস্য, আলামিন সম্মানিত কার্যকিরী সদস্য । উক্ত সংগঠনের নেতৃবৃন্দ গ্ৰিসেয় বসবাসকারী প্রবাসীদের নানা সমস্যা তুলে ধরেন এবং রাষ্ট্রদূত সে সকল সমস্যা দ্রুত সমাধানের জন্য তাদের আশ্বাস দেন। নিজের অঞ্চলের স্মৃতিচারণ করে অনেক কথা বলেন রাষ্ট্রদূত ।
বৃহত্তর কুমিল্লার ঐতিহ্য গ্রিসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাধ্যমে তুলে ধরার আহ্বান জানান। উপস্থিত সকলের স্বাস্থ্য এবং পরিবারদের খোঁজখবর নেন রাষ্ট্রদূত। রাষ্ট্রদূতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং উপস্থিত সবাই মিষ্টিমুখ করেন। উক্ত সংগঠনের নেতৃবৃন্দ সাথে কথা বলার সময় এক সোহাদ্যপূর্ণ ঘরোয়া পরিবেশের সৃষ্টি হয়। রাষ্ট্রদূত বলেন যে কোন সমস্যা সমাধানের জন্য দূতাবাস সকল বাংলাদেশী প্রবাসীদের জন্য উন্মুক্ত।
আপনারা সবাই মিলেমিশে একসাথে বাংলাদেশ সুসম্মান উজ্জ্বল করার চেষ্টা করবেন। রাষ্ট্রদূত কমিউনিটির প্রতিটি অঞ্চলের সাথে একাত্মতা হয়ে সবার সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
Economist/31January/ZI/gr