• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইউক্রেনের সঙ্গে অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন পুতিন

Kabir Ahmed Diplomatic Correspondents at the Economist
আপডেট : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

অবশেষে ইউক্রেনের সঙ্গে অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজিহয়েছেন পুতিন।ইউক্রেনের সঙ্গে ৩০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বৃহস্পতিবার (১৩ মার্চ) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক সংবাদ সম্মেলনে একথা জানি য়েছেন।যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই যুদ্ধ বিরতির প্রস্তাবকে সমর্থন জানান তিনি। তবে পুতিন সঙ্গে এও জানিয়েছেন, যে কোনো যুদ্ধবিরতির বিষয়টি অবশ্যই দ্বন্দ্বের মূল কারণ সংশ্লিষ্ট হতে হবে এবং এটির বিস্তারিত আরও জানতে হবে।

উল্লেখ্য যে,গত সপ্তাহে সৌদির রাজধানী রিয়াদে ইউ ক্রেনের সঙ্গে আলোচনা শেষে ৩০ দিনের এই যুদ্ধবিরতির প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র।২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউ ক্রেনে পূর্ণমাত্রার সামরিক হামলা চালানোর নির্দেশ দেন পুতিন। এরপর দীর্ঘ তিন বছর ধরে দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে। ওই যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে স্নায়ু যুদ্ধ শুরু হয়।

এরআগে অবশ্য এই অস্থায়ী যুদ্ধবিরতি প্রত্যাখ্যানের ইঙ্গিত দিয়েছিল রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষ পররাষ্ট্র নীতি কর্মকর্তা ইউরি উসাকোভ জানিয়ে ছিলেন ৩০ দিনের যে অস্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে, সেটি ইউক্রেনের সেনাদের যুদ্ধক্ষেত্রে স্বস্তি দেবে। এতে ইউক্রেনীয় সেনারা লাভবান হবে। আর তাই এই অস্থায়ী যুদ্ধবিরতিতে তারা আগ্রহী নয়।

রয়টার্স জানায়,রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির রাষ্ট্রয়াত্ত্ব সংবাদমাধ্যমকে বলেছেন, “আমি বলেছি এই যুদ্ধবিরতি আর কিছু নয়, এটি ইউক্রেনীয় সেনাদের জন্য একটি বিরাম বা অবকাশ। আমাদের লক্ষ্য হলো দীর্ঘমেয়াদি শান্তি চুক্তি। যেটি আমাদের দেশের বৈধ স্বার্থগুলোকে দেখবে। আমার কাছে মনে হচ্ছে, এই পরিস্থিতিতে ভুয়া শান্তি কার্যক্রমের কোনো প্রয়োজন কারও আছে।”

অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব আপনারা প্রত্যাখ্যান করছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি জানান, প্রেসিডেন্ট পুতিন এ ব্যাপারে রাশিয়ার অবস্থান বিস্তারিত জানাবেন। পরবর্তীতে পুতিন সংবাদ সম্মেলনে জানান, তিনি এই যুদ্ধবিরতিতে রাজি।

তিনি সাংবাদিকদের বলেন, “আমরা যুদ্ধ বন্ধের প্রস্তাবে রাজি। কিন্তু আমরা এমনভাবে আগাব যেন এই বিরতি একটি দীর্ঘকালীন শান্তিতে পরিণত হয় এবং এটি এই দ্বন্দ্বের আসল কারণকে নিঃশেষ করবে।” এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গেও এ ব্যাপারে বিস্তারিত কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন পুতিন।

Economist/14March/ZI/politics


আরো বিভন্ন ধরণের নিউজ